সোমবার ● ৯ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● সিলেট টেস্টে ৩৬৯ রানের লক্ষ্যে ব্যাট করছে বাংলাদেশ      ● রাশিয়ার হামলায় ইউক্রেনে বিদ্যুৎহীন সাড়ে ৮ লাখ মানুষ      ● কপ-৩১ সম্মেলনে যোগ দিতে মঙ্গলবার তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী      ● আলোচনায় অগ্রগতি হলে ইরানে হামলার সম্ভাবনা কম: ট্রাম্প      ● শ্রমিক অসন্তোষে তিন জেলায় ৩৪ প্লাটুন বিজিবি মোতায়েন      ● ২২ ক্যারেটের স্বর্ণের ভরি ২ লাখ ২৬ হাজার ৯২৩ টাকা      ● জেদ্দায় আন্তর্জাতিক হজ সম্মেলন শুরু, অংশ নিয়েছেন ধর্মমন্ত্রী      ● তিন ধাপে হবে শিক্ষক নিয়োগ পরীক্ষা      ● পাসপোর্ট ও এনআইডি চেয়ে দূতাবাসে শেখ হাসিনার চিঠি      ● ৩৭৫১ প্রশ্ন নিয়ে আজ বসছে সংসদের চতুর্থ অধিবেশন      ● মালিবাগে সিআইডি অফিসের পার্কিংয়ে ককটেল বিস্ফোরণ      ● তরমুজের ক্ষেত রক্ষায় কাটা হচ্ছে নদীর বুক!      
জুলাইযোদ্ধাসহ এক লাখ শিক্ষার্থীকে ডিজিটাল প্রশিক্ষণ দেবে সরকার
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ৩ সেপ্টেম্বর, ২০২৫, ৬:০৫ পিএম
ফাইল ছবি

ফাইল ছবি

জুলাইযোদ্ধাসহ এক লাখ শিক্ষার্থীকে ডিজিটাল স্কিলস প্রশিক্ষণ দেওয়া হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার ডাক, টেলিযোগাযোগ ও তথ্য-প্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব। প্রশিক্ষণার্থীদের পরামর্শ নিয়ে এ প্রশিক্ষণকে সময়োপযোগী করার কথা জানান তিনি।

এআই বিষয়ে জ্ঞানার্জনকে গুরুত্ব দিয়ে তিনি বলেন, 'এআই এবং জেনারেটেড এআই সম্পর্কে জ্ঞান অর্জন করতে না পারলে আমরা দেশে এবং আন্তর্জাতিকভাবে পিছিয়ে যাব।’

বুধবার (৩ সেপ্টেম্বর) রংপুরে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের আঞ্চলিক কার্যালয়ে জুলাই যোদ্ধাদের কম্পিউটার ফান্ডামেন্টাল এবং ডিজিটাল মার্কেটিং বিষয়ক প্রশিক্ষণ কর্মসূচি ভার্চুয়ালি উদ্বোধনের সময় তিনি এসব কথা বলেন।

ফয়েজ আহমদ তৈয়্যব বলেন, ‘রংপুরের মানুষের আত্মত্যাগের কথা আমি শ্রদ্ধাভরে স্মরণ করে রংপুর থেকে এ প্রশিক্ষণ শুরু করেছি। বিগত রাজনৈতিক সংস্কৃতির কারণে রংপুর পিছিয়ে পড়েছে। তাই প্রযুক্তিতে এ অঞ্চলকে এগিয়ে নেওয়ার জন্য আইসিটির করণীয় নির্ধারণের পাশাপাশি বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়কে সঙ্গে নিয়ে কিভাবে এগিয়ে যাওয়া যায় তা ভাবা হচ্ছে।’

জুলাইযোদ্ধাদের নিয়ে প্রশিক্ষণ শুরু হয়েছে এবং পাশাপাশি পাইলট প্রকল্প হাতে নেওয়া হয়েছে। স্কুল-কলেজে প্রথম ধাপে ৪২ ঘণ্টার আইসিটি বিষয়ক প্রশিক্ষণ হবে। এ প্রশিক্ষণের লার্নিং নিয়ে দ্বিতীয় ধাপে উন্নততর প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে। পর্যায়ক্রমে এ প্রশিক্ষণে মাদরাসাগুলোকে যুক্ত করার কথাও বলেন তিনি।

তিনি আরো বলেন, ‘শিক্ষার্থীদের বিভিন্ন গবেষণা করার সুযোগ তরৈির লক্ষ্যে এই প্রকল্পের মাধ্যমে ১০টি পাবলিক বিশ্ববিদ্যালয়ে ১০টি আরআইসি ল্যাব স্থাপন করা হচ্ছে। এ ছাড়া আমরা ভ্রাম্যমাণ আইসিটি ল্যাবের পরিকল্পনা গ্রহণ করেছি। এতে গাড়িতে প্রশিক্ষণের সুবিধা থাকবে। মানুষ যেখানে অবস্থান করবে সেখানে গিয়ে ট্রেনিং দেওয়া হবে।’

রংপুর বিভাগের জুলাইযোদ্ধাদের জন্য ৭ দিনব্যাপী আইসিটি প্রশিক্ষণে প্রথম পর্যায়ে ২০ জনকে কম্পিউটার ফান্ডামেন্টাল এবং ২০ জনকে ডিজিটাল মার্কেটিং বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল আয়োজিত এ প্রশিক্ষণ কর্মসূচী পর্যায়ক্রমে দেশব্যাপী ছড়িয়ে দেওয়া হবে।

স্বদেশ প্রতিদিন/শাহো

আরও সংবাদ   বিষয়:  জুলাইযোদ্ধা   ডিজিটাল   প্রশিক্ষণ   তথ্য-প্রযুক্তি মন্ত্রণালয়  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close