প্রকাশ: মঙ্গলবার, ২ সেপ্টেম্বর, ২০২৫, ৬:৩৭ পিএম

সংগৃহীত ছবি
আজ আরও ৭টি রাজনৈতিক দল ও একটি সংগঠনের সঙ্গে বৈঠকে বসেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
আজ মঙ্গলবার (০২ সেপ্টেম্বর) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বিকেল ৫টা ১০ মিনিটে এ বৈঠক শুরু হয়।
বৈঠকে অংশ নেওয়া দলগুলো ও সংগঠন হচ্ছে এবি পার্টি, নাগরিক ঐক্য, গণসংহতি আন্দোলন, গণঅধিকার পরিষদ, এলডিপি, ইসলামী আন্দোলন বাংলাদেশ, জাতীয় গণফ্রন্ট ও হেফাজতে ইসলাম বাংলাদেশ।
এর আগে, গত রবিবার (৩১ আগস্ট) বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সঙ্গে পৃথক বৈঠক করেন প্রধান উপদেষ্টা। ওই বৈঠকে তিনি বর্তমান রাজনৈতিক পরিস্থিতি ও আসন্ন জাতীয় নির্বাচন নিয়ে আলোচনা করেন।