শুক্রবার ● ২৫ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
● দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       ● নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       ● আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      ● সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      ● সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       ● আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      ● লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      ● কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      ● প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ● ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      ● অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ● ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
আমাদের বিরুদ্ধে সিন্ডিকেটেড প্রোপাগাণ্ডা চালানো হচ্ছে: সাদিক কায়েম
ঢাবি প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২ সেপ্টেম্বর, ২০২৫, ৬:২৩ পিএম আপডেট: ০২.০৯.২০২৫ ৬:২৭ PM
ছাত্রশিবিরের ভিপি প্রার্থী আবু সাদিক কায়েম

ছাত্রশিবিরের ভিপি প্রার্থী আবু সাদিক কায়েম

আসন্ন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনকে কেন্দ্র করে ছাত্রশিবিরের বিরুদ্ধে সিন্ডিকেটেড প্রোপাগাণ্ডা চালানো হচ্ছে বলে মন্তব্য করেছেন ছাত্রশিবিরের ভিপি প্রার্থী আবু সাদিক কায়েম।

আজ মঙ্গলবার (২ সেপ্টেম্বর) বিকেলে মধুর ক্যান্টিনে শিবির আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন তিনি।

সাদিক কায়েম বলেন, “কোন প্রমাণ ছাড়াই হুমকিদাতা শিক্ষার্থীকে শিবির আখ্যা দিয়ে আমাদের ওপর দায় চাপানো হচ্ছে। ওই ছেলের প্রোফাইলে একটা ছবির জন্য তাকে শিবির বলা হচ্ছে। অথচ তার প্রোফাইলে ছাত্রদল নিয়ে দশটারও বেশি পোস্ট আছে। কিন্তু এজন্য তাকে কেউ ছাত্রদল বলছে না। এটা এক ধরনের সিন্ডিকেটেড প্রোপাগাণ্ডা।”

তিনি ছাত্রদলকে উদ্দেশ্য করে বলেন, “ব্লেমিং ফ্রেমিংয়ের রাজনীতি দিয়ে নিজেদের গর্ত নিজেরাই খুঁড়ছেন। এতে শিবিরের কিছু হবে না। বরং এটি ভবিষ্যতে আপনাদের জন্যই ক্ষতি হবে।”

জিএস প্রার্থী এস এম ফরহাদ বলেন, “একটা ইস্যুকে কেন্দ্র করে দায় চাপানোর রাজনীতি চলছে। আমরা হুমকিদাতা শিক্ষার্থীর বিরুদ্ধে পদক্ষেপ নিতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের নিকট আবেদন জানিয়েছি। এছাড়া আমি নিজে ভুক্তভোগী শিক্ষার্থীকে ফোন করে বলেছি, তার যদি কোন আইনি সহায়তা লাগে আমরা দিতে প্রস্তুত আছি।”

তিনি আরো বলেন, “আমাদের প্যানেলের নারী শিক্ষার্থীদের প্রতিনিয়ত সাইবার বুলিং করা হচ্ছে। অথচ এটি নিয়ে কারো কোন প্রতিবাদ দেখছি না।” 

এসময় তিনি শিবিরের নারী প্রার্থীদের নিয়ে সোশ্যাল মিডিয়ায় করা বিভিন্ন কুরুচিপূর্ণ মন্তব্যের ছবি প্রদর্শন করেন।

শিবিরের প্যানেলের মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন বিষয়ক সম্পাদক ফাতিমা তাসনীম জুমা বলেন, “আমরা দেখছি আমাদের শিক্ষক এবং বিশিষ্টজনরা সিলেক্টিভ প্রতিবাদ করছে। আমরা কি আপনাদের স্টুডেন্ট না? তাহলে আমাদের বিষয়ে আপনি নীরব কেন?”


স্বদেশ প্রতিদিন/এমএএম



আরও সংবাদ   বিষয়:  সাদিক কায়েম   ডাকসু  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close