বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
দাম্পত্যে জড়াতে চেষ্টা করেছি ১৯৯৬ সালেই, ম্যাচ হয়নি: মারজুক রাসেল
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ২ সেপ্টেম্বর, ২০২৫, ৬:১৭ পিএম

অভিনেতা, কবি ও গীতিকার মারজুক রাসেল প্রায়ই বিয়ের প্রসঙ্গে নানা প্রশ্নের মুখোমুখি হন। কেন তিনি বিয়ে করেননি—এ নিয়ে আলোচনা-সমালোচনার শেষ নেই। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি নিজেই জানালেন কারণ।

মারজুক রাসেল বলেন, জীবনে নারীসঙ্গী অটোমেটিকভাবে আসে, প্রকৃতির নিয়মেই থাকে। “আসলে আমার সঙ্গে কারো টিউন হয়নি, তাই বিয়েটা হয়নি।” তিনি জানান, প্রেমিকা ছিলেন জেরিন নামে একজন। তাকে নিয়ে সিনেমা-নাটক ও বিজ্ঞাপনও হয়েছে। তবে এখন আর যোগাযোগ নেই। কিছুদিন আগে জেরিনের বাবার মৃত্যুর খবর পেয়েছেন।

বিয়ের বিষয়ে মারজুক রাসেল স্মৃতিচারণা করে বলেন, “দাম্পত্য জীবন আর সংসারজীবন এক নয়। একলাও সংসার করা যায়। প্রথম দাম্পত্যে জড়াতে চেষ্টা করেছিলাম ১৯৯৬ সালেই, কিন্তু ম্যাচ হয়নি। ম্যাচ না হলে জোর করে সামাজিক আইন মেনে সংসার চালানো কিংবা পরে ঝগড়া-ঝাঁটি করার আগ্রহ আমার নেই। ম্যাচমেকিংয়ে ম্যাচ না করলে সেটা হয় না।”

তিনি আরও বলেন, “আমি সবসময় প্রেমে থাকি। প্রেম সংখ্যার মতো নয়, এটা ঘটে যায়। একটা প্রেম থেকে আরেকটা প্রেমে যাওয়া যায় না। আর যেটা ঘটানো হয়, সেটা অপ্রাকৃতিক।” জেরিনের সঙ্গে সম্পর্ক প্রসঙ্গে তিনি বলেন, সেটা ছিল একতরফা, কিশোরবেলার পাগলামি।

নিজের সৃজনশীলতা নিয়ে কথা বলতে গিয়ে মারজুক রাসেল জানান, “এখন আমার লেখা হয় অভ্যাসবশত—অভিজ্ঞতা, কল্পনা, আড্ডা, পাঠ, দর্শন, শ্রবণ, খাওয়া, ঘুম, গোসল, প্রেম—সবকিছুর অংশগ্রহণে। অনেক আগেই মিথের কারাগার থেকে মুক্ত হয়েছি।”

তিনি পরিষ্কার করে বলেন, দাম্পত্য জীবন তার কাছে এখনো অমিল থেকে গেছে, তবে সংসারজীবন পরিবারের সদস্যদের সঙ্গেই তিনি পূর্ণ করেছেন।


স্বদেশ প্রতিদিন/ আরএফ


আরও সংবাদ   বিষয়:  মারজুক   রাসেল  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close