বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
ঢাবিতে ধর্ষণের হুমকির প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ, শাস্তির দাবি ছাত্রশিবিরেরও
ঢাবি প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২ সেপ্টেম্বর, ২০২৫, ৬:০৩ পিএম

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ছাত্রশিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের জিএস প্রার্থী এস এম ফরহাদের প্রার্থীতা বাতিলের দাবিতে রিটকারী ফাহমিদা আলমকে ধর্ষণের হুমকির প্রতিবাদে বিক্ষোভ করেছে ছাত্রদল। এছাড়াও, হুমকিদাতাকে আইনের আওতায় আনার দাবি জানিয়েছে ছাত্রশিবির। 

মঙ্গলবার (২ সেপ্টেম্বর) দুপুর বারোটায় ধর্ষণের হুমকিদাতা শিক্ষার্থীকে গ্রেফতারের দাবিতে বিক্ষোভ করে ছাত্রদল। ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) টিএসসি থেকে বিক্ষোভ শুরু হয়ে ক্যাম্পাস প্রদক্ষিণ করে রেজিস্ট্রার বিল্ডিংয়ের সামনে এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

সমাবেশে ডাকসু নির্বাচনে ছাত্রদল সমর্থিত প্যানেলের ভিপি পদপ্রার্থী আবিদুল ইসলাম খান বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আলী হোসেনকে উদ্দেশ্য করে বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থী কীভাবে প্রকাশ্যে গণধর্ষণের হুমকি দিতে পারে? অথচ প্রশাসন এখনো কোনো ব্যবস্থা নেয়নি।

তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন ও রাষ্ট্রীয় কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়ে বলেন, অতি দ্রুত আলী হোসেনকে গ্রেপ্তার করে একাডেমিক শাস্তির আওতায় আনতে হবে। ক্যাম্পাস তখনই নিরাপদ হবে, যখন প্রতিটি ইঞ্চি মাটি আমার বোনদের জন্য নিরাপদ হবে।

ছাত্রদলের প্রার্থী তানভীর বারী হামিম বলেন, যদি কোনো প্রতিক্রিয়াশীল গোষ্ঠী যদি রগ কেটে নেয় তবে রগ দেবো তবুও নারী শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করে ছাড়বো।

এছাড়াও বিশ্ববিদ্যালয় প্রশাসনকে মাজা ভাঙ্গা প্রশাসন আখ্যায়িত করে তিনি বলেন, মাজা সোজা করে দাঁড়ান, ভালোভাবে দায়িত্ব পালন করতে না পারলে অব্যাহতি নিন।

ঢাবি ছাত্রদল সভাপতি গনেশ চন্দ্র রায় সাহস বলেন, ডাকসু আমাদের প্রাণের দাবি। আমরা সবসময় সাধারণ শিক্ষার্থীদের দাবি আদায়ের কাজ করি। আমরা নারীদের অধিকার রক্ষায় যেরকম তাদের পাশে দাঁড়াচ্ছি একই সাথে অন্যদিকে আমরা ডাকসু নির্বাচনের প্রচার প্রচারণায় ব্যস্ত সময় পার করছি। কিন্তু প্রতিনিয়ত আমাদের নারী শিক্ষার্থীদেরকে সাইবার বুলিঙ্গ এর শিকার হতে হচ্ছে। আমরা বারবার দাবী জানিয়ে আসছি কিন্তু এই প্রশাসন কোন পদক্ষেপ নেয়নি। 

এদিকে অভিযুক্ত শিক্ষার্থীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবিতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে দাবি জানিয়েছে ছাত্রশিবির। সোমবার রাতে ঢাবি প্রক্টরের কাছে আনুষ্ঠানিক দাবি জানায় তারা। 

পরবর্তীতে এক সংবাদ সম্মেলনে ঢাবি শিবির সভাপতি এস এম ফরহাদ বলেন, অভিযুক্ত শিক্ষার্থী শিবিরের কেউ না। আমরা তার বিরুদ্ধে যথাযথ ব্যাবস্থা নিতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের নিকট দাবি জানিয়েছি।

স্বদেশ প্রতিদিন/ আরএফ


আরও সংবাদ   বিষয়:  ঢাবি  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close