প্রকাশ: মঙ্গলবার, ২ সেপ্টেম্বর, ২০২৫, ৬:০৮ পিএম

নাসিরনগরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আজ মঙ্গলবার (২ সেপ্টেম্বর) দুপুরে এ আয়োজন অনুষ্ঠিত হয়।
নাসিরনগর উপজেলা সদরের পি.টি.এ সুপার মার্কেট এলাকা থেকে র্যালিটি শুরু হয়ে শহীদ মিনার রোড প্রদক্ষিণ করে কলেজ হয়ে ঈদগাহ মাঠে এসে শেষ হয়। পরে সেখানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন নাসিরনগর উপজেলা বিএনপির সহ-সভাপতি হাজী শাহ নেওয়াজ চৌধুরী।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাসিরনগর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক কে. এম. বশীর উদ্দিন তুহিনের নেতৃত্বেব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সহ-সভাপতি ও জেলা আইনজীবী সমিতির সভাপতি ও বিএনপির মনোনয়ন প্রত্যাশী অ্যাডভোকেট কামরুজ্জামান মামুন।
এছাড়াও, উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সহ-কোষাধ্যক্ষ আমিরুল হোসেন চকদার, উপজেলা বিএনপির সহ-সভাপতি আব্দুল হাই। আরও উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দলসহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।