বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
পেঁয়াজের চায়ের উপকারিতা
স্বদেশ ডেস্ক
প্রকাশ: সোমবার, ১ সেপ্টেম্বর, ২০২৫, ৫:২৩ পিএম

পেঁয়া- রান্নাঘরের অতি পরিচিত একটি মসলা। এর পুষ্টিগুণও অনেক। এতে আছে ফাইটোকেমিক্যাল, কার্মিনেটিভ, অ্যান্টিমাইক্রোবিয়াল, অ্যান্টিসেপ্টিক এবং অ্যান্টিবায়োটিক জাতীয় পদার্থ, যা শরীরের জন্য খুবই উপকারী।

ইউরোপিয়ান জার্নাল অফ ক্লিনিক্যাল নিউট্রিশনে প্রকাশিত গবেষণা অনুযায়ী, পেঁয়াজে কোয়েরসেটিন নামক ফ্ল্যাভোনয়েড ও অ্যান্টি অক্সিড্যান্ট থাকে, যা রক্তে অ্যান্টি অক্সিড্যান্টের পরিমাণ বাড়াতে সাহায্য করে। গবেষণা অনুযায়ী, কাঁচা পেয়াজের চেয়েও বেশি গুণ পেঁয়াজের চায়ে। চলুন জেনে নেয়া যাক এর উপকারিতা-

ঠান্ডা লাগা কমায়: 

আবহাওয়া পরিবর্তনের সময় ঘনঘন সর্দি-কাশি, ঠান্ডা লাগা, গলা ব্যথা, জ্বর বা ফ্লু এর মতো সমস্যা দেখা দেয়। এই সমস্যা থেকে নিমেষে মুক্তি পেতে খেতে পারেন পেঁয়াজের চা।

রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে: 

রোগ প্রতিরোধ ক্ষমতা শক্তিশালী রাখতে কার্যকরী ভূমিকা রাখে ভিটামিন-সি। পেঁয়াজে আছে ভিটামিন-সি এবং ফাইটোকেমিক্যাল যা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে।

হজম ক্ষমতা বৃদ্ধি করে: 

পেঁয়াজের চা হজমশক্তি বাড়ায়। পাশাপাশি কোষ্ঠকাঠিন্য ও পেটের সমস্যা দূর করে এটি।


ডায়াবেটিস নিয়ন্ত্রণ করে: 

ডায়াবেটিস রোগীদের জন্য খুবই উপকারী পেঁয়াজ চা। রোজ সকালে এক কাপ এই চা খেলে ডায়াবেটিস নিয়ন্ত্রণে থাকে।

ওজন কমায়:

পেঁয়াজে আছে কোয়েরসেটিন নামক ফ্ল্যাভোনয়েড, যা ফ্যাট নিয়ন্ত্রণে সাহায্য করে এবং ওজন কমায়। মাত্র ২ সপ্তাহের মধ্যেই হাতেনাতে ফল পাবেন।

ক্যানসার প্রতিরোধ করে: 

পেঁয়াজে কোয়েরসেটিন নামক একটি যৌগ থাকে। এই উপাদানটি ক্যানসারের বিরুদ্ধে লড়াই করতে সাহায্য করে। রক্তে শ্বেত রক্ত কণিকার সংখ্যা বৃদ্ধি করে এই চা। 

অনিদ্রার সমস্যা দূর করে: 

যারা অনিদ্রার সমস্যায় ভুগছেন, তাদের অব্যর্থ ওষুধ হলো পেঁয়াজের চা। রাতে ঘুমানোর আগে এক কাপ পেঁয়াজের চা খান। এতে খুব ভালো ঘুম হবে, উচ্চ রক্তচাপও নিয়ন্ত্রণে থাকবে।

কীভাবে পেঁয়াজের চা তৈরি করবেন? 

একটা প্যানে ২ কাপ পানি নিন। এতে কাটা পেঁয়াজ, অল্প থেতো করা রসুন, তেজপাতা ও লবঙ্গ দিয়ে ৭-১০ মিনিট ফুটিয়ে নিন। যখনই দেখবেন পানির রং পরিবর্তন হয় গাঢ় বাদামী রঙের হয়ে গেছে, তখন নামিয়ে নিন। এরপর কাপে ঢেলে মধু মিশিয়ে নিন। ব্যস, তৈরি পেঁয়াজের চা।

কতবার খাবেন? 

পেঁয়াজের চা প্রতিদিন সকালে একবার করে খেতে পারেন। প্রয়োজন হলে সকাল ও সন্ধ্যায় খেতে পারেন। এর বেশি এই পানীয় খাবেন না।

স্বদেশ প্রতিদিন/এমএম

আরও সংবাদ   বিষয়:  পেয়াজের চা   স্বাস্থ্য  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close