বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু      পরিকল্পিতভাবে কাজ করলে গ্যাস ও বিদ্যুৎ সংকটের সমাধান সম্ভব      যুবসমাজকে মাদকের গ্রাস থেকে রক্ষায় সর্বোচ্চ গুরুত্ব: সাচিং প্রু      সনদের পাশাপাশি বাস্তবমুখী দক্ষতা অর্জন জরুরি: শ্রমমন্ত্রী      ৮ মাসে পেরিয়ে গেলেও ফরেনসিক প্রতিবেদন পাওয়া জায় নেই      বিএনপি ও সহযোগী সংগঠনের বিক্ষোভ মিছিল-সমাবেশ       একাদশের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন      ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৮ জনের      শরণখোলায় আওয়ামী লীগের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ      রৌমারীতে উপজেলা কাব ক্যাম্পুরীর উদ্বোধন      কপোতাক্ষে মিলল ভ্যানচালক ইখলাসের মরদেহ      টাঙ্গাইল সেতুর প্রকৌশলীকে স্ট্যান্ড রিলিজ      
কচুয়ায় ওএমএসের আওতায় ২৪ টাকা দরে আটা বিক্রি শুরু
সূর্য্য চক্রবর্তী, কচুয়া (বাগেরহাট)
প্রকাশ: সোমবার, ১ সেপ্টেম্বর, ২০২৫, ৫:২১ পিএম
এই কার্যক্রমের উদ্বোধন করেন কচুয়া উপজেলা নির্বাহী অফিসার মো. আলী হাসান।

এই কার্যক্রমের উদ্বোধন করেন কচুয়া উপজেলা নির্বাহী অফিসার মো. আলী হাসান।

সারা দেশের ন্যায় কচুয়ায় ওএমএসের (খোলা বাজারে খাদ্যশস্য বিক্রি) আওতায় ২৪ টাকা দরে আটা বিক্রির কার্যক্রম শুরু হয়েছে।

আজ সোমবার (১ সেপ্টেম্বর) সকাল ১১ টায় কচুয়া বাজার সংলগ্ন কর্মকার পট্টিতে এই কার্যক্রমের উদ্বোধন করেন কচুয়া উপজেলা নির্বাহী অফিসার মো. আলী হাসান।

এসময় উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা সৈয়দা সানিয়া আক্তার বলেন, “কচুয়া উপজেলায় (ওএমএসের) আওতায় মোট ৪টি স্থানে (কচুয়া, লড়ারহাট, বাঁধাল ও সাইনবোর্ড) বাজারে ডিলারের মাধ্যমে আটা বিক্রি শুরু করা হয়েছে। জনপ্রতি ৫ কেজি করে প্রতি কেজি ২৪ টাকা দরে আটা বিক্রি করা হচ্ছে।”

উদ্বোধন অনুষ্ঠানে কচুয়া উপজেলা নির্বাহী অফিসার মো. আলী হাসান বলেন, “ওএমএসের আওতায় কচুয়া উপজেলায় ৪টি স্পটে আটা বিক্রি করা হচ্ছে। এখানে নির্ধারিত মূল্য পরিশোধ করে ভোক্তারা আটা নিবেন। আমরা বিশ্বাস করি কচুয়ার মানুষ শান্তি ও শৃঙ্খলভাবে এই কার্যক্রমের সরকারকে সহযোগিতা করবে এবং আমরা যে কোন প্রকার সহযোগিতার জন্য আপনাদের পাশে আছি।”

এছাড়া তিনি আরো বলেন, “ভোক্তাদের স্বস্তি দিতেই আজ থেকে ২৪ টাকা দরে আটা বিক্রির কার্যক্রম শুরু হলো। কোনো ডিলার এই কার্যক্রমে অনিয়ম ও দুর্নীতি করলে তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।”

এসময় উপস্থিত ছিলেন কচুয়া উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা সৈয়দা সানিয়া আক্তার, ভারপ্রাপ্ত খাদ্য পরিদর্শক ও ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রিপন আহমেদ, কচুয়া উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী কর্মকর্তা ও (ওএমএসের) ট্যাগ অফিসার মো. রায়হান হোসেন, কচুয়া উপজেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি ও (ওএমএসের) ডিলার মো. রবিউল ইসলাম, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম, কচুয়া উপজেলা শাখার সাধারণ সম্পাদক সূর্য্য চক্রবর্তীসহ কচুয়া উপজেলার বিভিন্ন পর্যায়ে নেতৃবৃন্দ।


স্বদেশ প্রতিদিন/আইএমএস



আরও সংবাদ   বিষয়:  কচুয়া   ওএমএস   কচুয়া  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close