সোমবার ● ২৬ অক্টোবর ২০২৬
   
শিরোনাম:
● ৭ নভেম্বর সারাদেশে র‍্যালি করবে বিএনপি      ● সিরাজগঞ্জে যমুনা নদীতে গোসলে নেমে নিখোঁজ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মরদেহ উদ্ধার      ● মেরিনড্রাইভে আড়াইশ অবৈধ রিসোর্ট, দখলে সৈকতও      ● মোহাম্মদপুরে হত্যা মামলা, শেখ হাসিনাসহ ৩৪ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন      ● বাংলাদেশে জাপানি বিনিয়োগ বাড়ানোর আহ্বান তারেক রহমানের      ● নিজের জীবন নিয়ে সন্তুষ্ট সাফা, জীবনসঙ্গী চান শিক্ষিত ও ভালো মনের      ● শৈশবের ক্রাশ হৃতিক, এবার একসঙ্গে অভিনয় মিরনার      ● কেরানীগঞ্জে প্লাস্টিক কারখানায় আগুন, একজনের মৃত্যু      ● নতুন পে স্কেলে বেতনের সঙ্গে মিলবে বকেয়া, বাড়ছে না ভাতা      ● ঈদগাহ ও কবরস্থানের পাশে ডাম্পিং স্টেশন নির্মাণের প্রতিবাদ      ● বালিয়াকান্দিতে মাদক ব্যবসায়ী আখ্যা দেওয়ার অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন      ● শিবপুরে মাদকবিরোধী মোবাইল কোর্ট: ১ জনের কারাদণ্ড ও অর্থদণ্ড      
গাজার সামরিক প্রধান নিহত হওয়ার কথা নিশ্চিত করল হামাস
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: রবিবার, ৩১ আগস্ট, ২০২৫, ৩:৫৬ পিএম
ইসরায়েলি সামরিক বাহিনীর দাবি, এই ব্যক্তি হামাস নেতা মোহাম্মদ সিনওয়ার। ইসরায়েলি সেনাবাহিনী ২০২৩ সালের ১৭ ডিসেম্বর ছবিটি প্রকাশ করেছবি: রয়টার্স

ইসরায়েলি সামরিক বাহিনীর দাবি, এই ব্যক্তি হামাস নেতা মোহাম্মদ সিনওয়ার। ইসরায়েলি সেনাবাহিনী ২০২৩ সালের ১৭ ডিসেম্বর ছবিটি প্রকাশ করেছবি: রয়টার্স

গাজার সামরিক প্রধান মোহাম্মদ সিনওয়ার নিহত হওয়ার কথা আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছে ফিলিস্তিনি সংগঠন হামাস। শনিবার (৩০ আগস্ট) সংগঠনটির পক্ষ থেকে এ তথ্য জানানো হয়।

গত মে মাসে ইসরায়েলি সেনাবাহিনী দাবি করেছিল, তাদের অভিযানে সিনওয়ার নিহত হয়েছেন। তবে সে সময় হামাস এ বিষয়ে কোনো মন্তব্য করেনি। কয়েক মাস পর এবার আনুষ্ঠানিকভাবে তাঁর মৃত্যুর খবর জানাল সংগঠনটি। যদিও কীভাবে নিহত হয়েছেন বা কবে ঘটেছে—সে বিষয়ে বিস্তারিত কিছু জানায়নি হামাস। 

সংগঠনটির পক্ষ থেকে আরও কয়েকজন নিহত কমান্ডারের সঙ্গে সিনওয়ারের একটি ছবি প্রকাশ করা হয়েছে, যেখানে তাঁদের ‘শহীদ’ হিসেবে উল্লেখ করা হয়।

২০২৩ সালের ৭ অক্টোবর ইসরায়েলে হামলার অন্যতম পরিকল্পনাকারী ছিলেন মোহাম্মদ সিনওয়ার। তিনি হামাসের সাবেক প্রধান ইয়াহিয়া সিনওয়ারের ছোট ভাই। ২০২৪ সালের অক্টোবরে গাজার রাফায় ইসরায়েলি সেনাদের হাতে ইয়াহিয়া সিনওয়ার নিহত হওয়ার পর তাঁর স্থলাভিষিক্ত হন মোহাম্মদ সিনওয়ার।

হামাসের ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে, সিনওয়ারের মৃত্যুর পর তাঁর সহযোগী ইজ্জ আল-দিন হাদ্দাদ সংগঠনটির সশস্ত্র শাখার দায়িত্ব নেবেন। বর্তমানে তিনি গাজার উত্তরাঞ্চলে সামরিক কার্যক্রম তত্ত্বাবধান করছেন।

সূত্র: রয়টার্স, কায়রো (মিসর)


আরও সংবাদ   বিষয়:  গাজা  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close