সোমবার ● ২৬ অক্টোবর ২০২৬
   
শিরোনাম:
● সিরাজগঞ্জে যমুনা নদীতে গোসলে নেমে নিখোঁজ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মরদেহ উদ্ধার      ● মেরিনড্রাইভে আড়াইশ অবৈধ রিসোর্ট, দখলে সৈকতও      ● মোহাম্মদপুরে হত্যা মামলা, শেখ হাসিনাসহ ৩৪ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন      ● বাংলাদেশে জাপানি বিনিয়োগ বাড়ানোর আহ্বান তারেক রহমানের      ● নিজের জীবন নিয়ে সন্তুষ্ট সাফা, জীবনসঙ্গী চান শিক্ষিত ও ভালো মনের      ● শৈশবের ক্রাশ হৃতিক, এবার একসঙ্গে অভিনয় মিরনার      ● কেরানীগঞ্জে প্লাস্টিক কারখানায় আগুন, একজনের মৃত্যু      ● নতুন পে স্কেলে বেতনের সঙ্গে মিলবে বকেয়া, বাড়ছে না ভাতা      ● ঈদগাহ ও কবরস্থানের পাশে ডাম্পিং স্টেশন নির্মাণের প্রতিবাদ      ● বালিয়াকান্দিতে মাদক ব্যবসায়ী আখ্যা দেওয়ার অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন      ● শিবপুরে মাদকবিরোধী মোবাইল কোর্ট: ১ জনের কারাদণ্ড ও অর্থদণ্ড      ● বাবা নেই, মা-ও ছেড়ে গেছেন: অসহায় দুই এতিম শিশুর পাশে ‘স্বচ্ছতা গ্রুপ’      
সিরাজগঞ্জে যমুনা নদীতে গোসলে নেমে নিখোঁজ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মরদেহ উদ্ধার
মো:দিল, সিরাজগঞ্জ
প্রকাশ: সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬, ৪:০৬ পিএম

বন্ধুদের সঙ্গে ঘুরতে এসে সিরাজগঞ্জের এনায়েতপুরে যমুনা নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া শাহরিয়ার নুর হোসেন জিসানের (শিক্ষার্থী) মরদেহ উদ্ধার করা হয়েছে। সোমবার (২৬ অক্টোবর) সকাল সাড়ে ৯টার দিকে রাজশাহী থেকে আসা ডুবুরি দলের সদস্যরা নদীর তলদেশ থেকে তাঁর মরদেহ উদ্ধার করেন।

নিহত শাহরিয়ার নুর হোসেন জিসান জাতীয় বিশ্ববিদ্যালয়ের গাজীপুর ক্যাম্পাসের শিক্ষার্থী। বন্ধুদের সঙ্গে বেড়াতে এসে তিনি এ দুর্ঘটনার শিকার হন।

পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, রোববার (২৫ অক্টোবর) দুপুরে চার বন্ধু সিরাজগঞ্জের বেলকুচি এলাকায় ঘুরতে যান। সেখানে গোলামের হোটেলে দুপুরের খাবার খাওয়ার পর তাঁরা যমুনা নদীতে গোসল করতে নামেন। বিকেল আড়াইটার দিকে নদীতে গোসলের সময় জিসান নরম বালুর মধ্যে পা দিতেই পানিতে তলিয়ে যেতে থাকেন।

এ সময় তাঁর বন্ধু মাহিন হাসান তাঁকে উদ্ধারের চেষ্টা করেন। প্রায় দুই মিনিট ধরে হাত দিয়ে জিসানকে ধরে রাখলেও একপর্যায়ে তিনি হাত ফসকে নদীতে তলিয়ে যান। এরপর থেকেই নিখোঁজ ছিলেন জিসান।

খবর পেয়ে ফায়ার সার্ভিস, নৌ পুলিশ ও এনায়েতপুর থানা পুলিশ উদ্ধার অভিযান শুরু করে। রোববার রাতেও তাঁকে উদ্ধারে তল্লাশি চালানো হয়। পরে সোমবার সকালে রাজশাহী থেকে আসা ডুবুরি দলের সদস্যরা নদীর তীর থেকে প্রায় ১০০ মিটার দূরে গভীর পানিতে তাঁর মরদেহ খুঁজে পান।

নিহতের বন্ধু মাহিন হাসান বলেন, আমরা চার বন্ধু ঢাকা থেকে ঘুরতে এসেছিলাম। হোটেলে খাওয়াদাওয়া শেষে নদীতে গোসল করতে নামি। আমরা কেউই ভালো সাঁতার জানতাম না। নদীতে কাদাছোড়াছুড়ি করে খেলছিলাম। জিসান যেখানে পা দিয়েছিল, সেখানে বালু নরম ছিল। পা দিতেই সে ডুবে যায়। আমি তাকে প্রায় দুই মিনিট ধরে রেখেছিলাম। পরে হাত থেকে ফসকে নদীর গভীরে চলে যায়। এরপর থেকে তাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না।

এনায়েতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহিদ হোসেন বলেন, রোববার থেকে নিখোঁজ শিক্ষার্থীকে উদ্ধারে তল্লাশি চালানো হচ্ছিল। সোমবার সকালে তাঁর মরদেহ উদ্ধার করা হয়েছে।

বেলকুচি ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার শহীদুর রহমান বলেন, রোববার বিকেল আড়াইটা থেকে উদ্ধার অভিযান শুরু হয়। রাতে তল্লাশি চালানোর পর সোমবার সকাল সাড়ে ৯টার দিকে মরদেহ উদ্ধার করা হয়।

রাজশাহী থেকে আসা ডুবুরি দলের লিডার আব্দুর রাজ্জাক জানান, নদীর তীর থেকে প্রায় ১০০ মিটার দূরে গভীর পানিতে তল্লাশি চালিয়ে মরদেহটি উদ্ধার করা হয়েছে।

এদিকে চৌহালী নৌ থানার উপপরিদর্শক (এসআই) মো. আব্দুল মান্নান মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেন।






স্বদেশ প্রতিদিন/এস পি


আরও সংবাদ   বিষয়:  সিরাজগঞ্জ   যমুনা নদী   শিক্ষার্থীর মরদেহ উদ্ধার   শাহরিয়ার নুর হোসেন জিসান   নদীতে ডুবে মৃত্যু   এনায়েতপুর   বেলকুচি  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close