বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
তিন দাবিতে ঢাকা-ময়মনসিংহ রেলপথ অবরোধ বাকৃবি শিক্ষার্থীদের
বাকৃবি প্রতিনিধি
প্রকাশ: রবিবার, ৩১ আগস্ট, ২০২৫, ৩:৪৮ পিএম আপডেট: ৩১.০৮.২০২৫ ৪:০৩ PM
ঢাকা-ময়মনসিংহ রেলপথ অবরোধ

ঢাকা-ময়মনসিংহ রেলপথ অবরোধ

এবার তিন দফা দাবিতে ঢাকা-ময়মনসিংহ রেলপথ অবরোধ করেছে কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) শিক্ষার্থীরা।

আজ রবিবার (৩১ আগস্ট) সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের জব্বারের মোড় এলাকায় ঢাকাগামী হাওড় এক্সপ্রেস ট্রেনটি আটকানো হয়। পরে দুপুর ১২টা ৪৫ মিনিটে ট্রেনটি ছেড়ে দেয়া হয়। এরপর দুপুর ১টায় জব্বারের মোড় এলাকায় মোহনগঞ্জগামী মহুয়া কমিউটার ট্রেনটি অবরোধ করেন শিক্ষার্থীরা। 

প্রশাসন কোনো সংস্কার করছেনা, তারা নানা তালবাহানা করছে উল্লেখ করে মাস্টার্সের শিক্ষার্থী মো. মেজবাউল হক মিজু বলেন, আমরা সংস্কার না পেলে ডে বাই ডে আরো হার্ড লাইনে যাবো। জীবনের বিনিময়ে হলেও এই দেশটাকে একটি মেধাভিত্তিক ও কল্যাণমুখী রাষ্ট্রে পরিণত করতে আমরা ছাত্রসমাজ বদ্ধ পরিকর।

প্রধান উপদেষ্টার কার্যালয় ঘেরাও সতর্কতা দিয়ে তিনি আরো বলেন, “দাবি না মানলে আমরা সংঘবদ্ধভাবে আন্দোলনে যাবো। প্রয়োজনে সচিবালয় এবং সর্বশেষ প্রধান উপদেষ্টার কার্যালয় ঘেরাও কর্মসূচি দিবো।”

তিন দফা দাবি নিয়ে কৃষি অনুষদের ৪র্থ বর্ষের শিক্ষার্থী মো. জিল্লুর রহমান সম্রাট বলেন, “আমাদের দাবি না মানা হলে আমাদের আন্দোলন আরো কঠোর হবে। এ বলে তিনি শিক্ষার্থীদের পক্ষে তিন দফা দাবি উপস্থাপন করেন।”

শিক্ষার্থীদের তিন দফা দাবি হলোঃ

১. ডিএই, বিএডিসিসহ অন্যান্য সব গবেষণা প্রতিষ্ঠানে ১০ম গ্রেড (উপ-সহকারী কৃষি কর্মকর্তা/ উপ-সহকারী বৈজ্ঞানিক কর্মকর্তা/সমমান) কৃষিবিদদের জন্য উন্মুক্ত করতে হবে।

২. নিয়োগ পরীক্ষায় উত্তীর্ণ হওয়া ব্যতীত ৯ম গ্রেডে (বিএডিসি এর কোটা বাতিল) পদোন্নতির কোনো সুযোগ রাখা যাবে না।

৩. কৃষি, কৃষি সংশ্লিষ্ট বিষয়ক স্নাতক ব্যতীত নামের সাথে ‘কৃষিবিদ’ পদবি ব্যবহার করা যাবে না। এ বিষয়ে সরকারি প্রজ্ঞাপন জারি করতে হবে।


স্বদেশ প্রতিদিন/আইএমএস


আরও সংবাদ   বিষয়:  তিন দফা   দাবি   বাকৃবি  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close