বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
অস্ট্রেলিয়ার রাজ্য দলের কাছে ইনিংস ব্যবধানে হারল বাংলাদেশ
খেলা ডেস্ক
প্রকাশ: শনিবার, ৩০ আগস্ট, ২০২৫, ২:১০ পিএম আপডেট: ৩০.০৮.২০২৫ ২:১৩ PM
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

অস্ট্রেলিয়ার ঘরোয়া আসর শেফিল্ড শিল্ডের চ্যাম্পিয়ন দল সাউথ অস্ট্রেলিয়ার কাছে বড় পরাজয় বরণ করেছে বাংলাদেশ ‘এ’ দল। ডারউইনে অনুষ্ঠিত ম্যাচে ইনিংস ও ১২ রানে হেরেছে মাহিদুল ইসলাম অঙ্কনের নেতৃত্বাধীন দল।

আজ শনিবার (৩০ আগস্ট) দ্বিতীয় ইনিংসে ২৬৬ রানে পিছিয়ে থেকে ব্যাটিংয়ে নামে বাংলাদেশ ‘এ’। তবে ৮৩.৩ ওভারে ২৫৪ রানে অলআউট হয়ে যায় তারা। ফলে ইনিংস ব্যবধানেই হার নিশ্চিত হয় সফরকারীদের।

তৃতীয় দিনের শুরুতেই ধাক্কা খায় বাংলাদেশ। ৪৯ রান করা শাহাদাত হোসেন দীপুকে ফেরান হ্যারি থর্নটন। এরপর ইয়াসির আলী চৌধুরী (৩৬) আউট হলে স্কোর দাঁড়ায় ৫ উইকেটে ১৩৫। সেখান থেকে অঙ্কন ও নাঈম হাসান ষষ্ঠ উইকেটে ৪৮ রানের জুটি গড়ে দলকে লড়াইয়ে ফেরানোর চেষ্টা করেন। কিন্তু নাঈম (২২) বিদায় নিলে আবারও ধস নামে।

শেষ দিকে হাসান মাহমুদ ও হাসান মুরাদ দশম উইকেটে ৪৮ রানের জুটি গড়ে লড়াই করার চেষ্টা করেন। কিন্তু ইনিংস হার এড়ানোর মতো যথেষ্ট হয়নি সেটি।

এর আগে প্রথম ইনিংসে বাংলাদেশ ‘এ’ দল মাত্র ১১৪ রানে গুটিয়ে যায়। জবাবে সাউথ অস্ট্রেলিয়া তোলে ৩৮০ রান, যাই মূল ব্যবধান গড়ে দেয়।

দ্বিতীয় ইনিংসে সাউথ অস্ট্রেলিয়ার হয়ে সর্বোচ্চ ৩ উইকেট নেন জর্ডান বাকিংহাম।


স্বদেশ প্রতিদিন/এমএএম



আরও সংবাদ   বিষয়:  অস্ট্রেলিয়া   বাংলাদেশ   






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close