বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
নুর-সম্রাটদের ওপর হামলা
কে এই লাল টি-শার্ট পরিহিত যুবক?
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ৩০ আগস্ট, ২০২৫, ২:২১ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

রাজধানীর কাকরাইলে জাতীয় পার্টির কার্যালয়ের সামনে আওয়ামী লীগবিরোধী মিছিল চলাকালে গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের ওপর হামলার ঘটনায় নুরুল হক নুর মারাত্মকভাবে আহত হন। এ সময় লাল টি-শার্ট পরিহিত এক যুবককে সরাসরি হামলায় অংশ নিতে দেখা যায়। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও ও ছবিতে তাকে নুর ও সম্রাটকে আঘাত করতে দেখা গেছে।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) রমনা বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মীর আসাদুজ্জামান জানিয়েছেন, ভিডিওতে দেখা ওই যুবককে শনাক্ত করতে একাধিক টিম কাজ করছে। 

তিনি বলেন, ঘটনার সময় লাঠি হাতে থাকা ব্যক্তিকে পুলিশ ও সেনা সদস্যরা আটক করলেও তাৎক্ষণিকভাবে বিষয়টি জানানো না হওয়ায় তাকে ছেড়ে দেওয়া হয়।

গণঅধিকার পরিষদের অভিযোগ, আওয়ামী লীগবিরোধী মিছিল নিয়ে যাওয়ার সময় তাদের ওপর জাতীয় পার্টির নেতাকর্মীরা হামলা চালায়। পাল্টা প্রতিরোধ গড়ে তোলার পর পরিস্থিতি উত্তপ্ত হয়ে পড়ে এবং পুলিশ ব্যারিকেড ভেঙে সংঘর্ষ ছড়িয়ে পড়ে। একাধিক ভিডিওতে পুলিশ ও সেনা সদস্যদের লাঠিচার্জ করতে দেখা গেছে।

সংগঠনটির সাধারণ সম্পাদক রাশেদ খান বলেন, নুর মাটিতে লুটিয়ে পড়ার পর লাল টি-শার্ট পরিহিত যুবক বেধড়ক মারধর শুরু করে। এ ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত ও হামলাকারীদের আইনের আওতায় আনা জরুরি।

বিএনপি চেয়ারপারসনের সাবেক প্রেস সচিব ও সাংবাদিক মারুফ কামাল খান সামাজিক যোগাযোগমাধ্যমে লেখেন, ছবি ও ভিডিওতে স্পষ্ট দেখা যাচ্ছে, লাল শার্ট পরা ব্যক্তি নুরকে নির্মমভাবে আঘাত করছে। তার পরিচয় উদ্ঘাটিত হলে বোঝা যাবে কারা পরিকল্পিতভাবে পরিস্থিতি অশান্ত করতে চাইছে।

এদিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জামান জানিয়েছেন, নুরের নাক, চোয়াল ও মাথার হাড় ভেঙে গেছে। মাথার ভেতরে সামান্য রক্তক্ষরণও হয়েছে। বর্তমানে মেডিকেল বোর্ডের তত্ত্বাবধানে তার চিকিৎসা চলছে।


স্বদেশ প্রতিদিন/এমএএম



আরও সংবাদ   বিষয়:  নুর-সম্রাট  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close