বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম ঢাকা মহানগর দক্ষিণ কমিটি      ফেনীতে দাঈ সম্মেলন অনুষ্ঠিত      জিজ্ঞাসাবাদ শেষে গাজী নজরুলের আরও ৪ দিনের রিমান্ড      সৌদিতে ড্রোন-মিসাইল হামলার আশঙ্কায় সতর্কতা জারি      সহকারী সার্জন ও ডেন্টাল সার্জন পদে ৫ হাজার নিয়োগ      বিকাশসহ পাঁচ প্রতিষ্ঠানকে ডিজিটাল ব্যাংকের এলওআই      ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু      পরিকল্পিতভাবে কাজ করলে গ্যাস ও বিদ্যুৎ সংকটের সমাধান সম্ভব      
ভুটানের বিপক্ষে শিরোপার স্বপ্নে বাঁচার লড়াই বাংলাদেশের
খেলা ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ২৯ আগস্ট, ২০২৫, ৮:২৮ AM
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

সাফ অনূর্ধ্ব-১৭ নারী চ্যাম্পিয়নশিপে শিরোপার লড়াইয়ে টিকে থাকতে নিজেদের পঞ্চম ম্যাচে স্বাগতিক ভুটানের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। ভুটানের রাজধানী থিম্পুর চাংলিমিথাং স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে সন্ধ্যা ছয়টায়।

আসরের প্রথম ম্যাচেই ভুটানকে হারিয়ে আত্মবিশ্বাসী সূচনা করেছিল লাল-সবুজ। তবে দ্বিতীয় ম্যাচে ভারতের বিপক্ষে হেরে কিছুটা ব্যাকফুটে চলে যায় লিটুর শিষ্যরা। এরপর টানা দুই ম্যাচে নেপালকে হারিয়ে আবারও ছন্দে ফেরে অর্পিতা-ইয়াজানরা। তাই ভুটানের বিপক্ষে আবারও জয়ের ধারাবাহিকতা ধরে রাখাই এখন দলের মূল লক্ষ্য।

টুর্নামেন্টটি রাউন্ড রবিন লিগ পদ্ধতিতে হওয়ায় প্রতিটি ম্যাচই সমান গুরুত্বপূর্ণ। শিরোপার লড়াইয়ে টিকে থাকতে হলে বাকি দুটি ম্যাচেই জিততে হবে বাংলাদেশকে। ভুটানের পর শেষ ম্যাচে ভারতের বিপক্ষে নামবে লাল-সবুজ।

ম্যাচের আগে একদিন অনুশীলনের সুযোগ না পেলেও, রিকভারি সেশন ও জিমে ঘাম ঝরিয়ে প্রস্তুতি সেরেছে লিটুর দল। ইনজুরির ছোটখাটো সমস্যা থেকেও বেরিয়ে এসেছে খেলোয়াড়রা। কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিয়ে স্বাগতিকদের বিপক্ষে জয় নিয়েই মাঠ ছাড়তে চায় প্রীতি-অর্পিতা-ইয়ারজারা।

দলের ম্যানেজার মাহমুদা আক্তার অনন্যা বলেন, “ভুটানের সঙ্গে প্রথম ম্যাচে জয় পেয়েছিলাম। আশা করি এই ম্যাচেও জয় নিয়েই মাঠ ছাড়বো। আমাদের যে ছোটখাটো ইনজুরি ছিল, সেগুলোও কেটে গেছে।”

এদিকে, প্রতিযোগিতায় এখন পর্যন্ত একমাত্র অপরাজিত দল ভারত। ফলে শিরোপার আশা ধরে রাখতে প্রতিটি ম্যাচে জয় ছাড়া বিকল্প নেই লাল-সবুজের সামনে।


স্বদেশ প্রতিদিন/এমএএম



আরও সংবাদ   বিষয়:  ভুটান   বাংলাদেশ  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close