বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু      পরিকল্পিতভাবে কাজ করলে গ্যাস ও বিদ্যুৎ সংকটের সমাধান সম্ভব      যুবসমাজকে মাদকের গ্রাস থেকে রক্ষায় সর্বোচ্চ গুরুত্ব: সাচিং প্রু      সনদের পাশাপাশি বাস্তবমুখী দক্ষতা অর্জন জরুরি: শ্রমমন্ত্রী      ৮ মাসে পেরিয়ে গেলেও ফরেনসিক প্রতিবেদন পাওয়া জায় নেই      বিএনপি ও সহযোগী সংগঠনের বিক্ষোভ মিছিল-সমাবেশ       একাদশের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন      ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৮ জনের      শরণখোলায় আওয়ামী লীগের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ      রৌমারীতে উপজেলা কাব ক্যাম্পুরীর উদ্বোধন      কপোতাক্ষে মিলল ভ্যানচালক ইখলাসের মরদেহ      টাঙ্গাইল সেতুর প্রকৌশলীকে স্ট্যান্ড রিলিজ      
মসজিদে হারাম ও মসজিদে নববিতে আজ জুমার নামাজ পড়াবেন যারা
ধর্ম ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ২৯ আগস্ট, ২০২৫, ৮:৩৫ AM
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

আজ শুক্রবার (২৯ আগস্ট, ৬ রবিউল আউয়াল) মক্কার মসজিদে হারাম ও মদিনার মসজিদে নববিতে জুমার নামাজে ইমামতি ও খুতবা প্রদান করবেন দুই প্রখ্যাত শায়খ।

মসজিদে হারামে জুমার নামাজ পড়াবেন শায়খ ড. আব্দুর রহমান আস-সুদাইস। ১৯৮৪ সালে মাত্র ২৪ বছর বয়সে তিনি কাবার ইমাম হিসেবে নিযুক্ত হন। দীর্ঘ চার দশক ধরে তিনি মসজিদে হারামের ইমাম ও খতিব হিসেবে দায়িত্ব পালন করছেন। বর্তমানে তিনি মসজিদে হারাম ও মসজিদে নববির বিষয়ক সাধারণ প্রেসিডেন্সির প্রধান, যা সৌদি মন্ত্রীর সমমর্যাদার পদ।

১৯৬০ সালে রিয়াদে জন্ম নেওয়া শায়খ আস-সুদাইস ১২ বছর বয়সে কোরআন হিফজ করেন। তিনি রিয়াদ বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক, ইমাম মুহাম্মদ ইবনে সৌদ ইসলামি বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স এবং উম্মুল কুরা বিশ্ববিদ্যালয় থেকে শরিয়াতে ডক্টরেট ডিগ্রি অর্জন করেন।

মসজিদে নববিতে আজকের জুমার ইমাম হবেন শায়খ ড. আবদুল বারি বিন আওয়াদ আস সুবাইতি। ১৩৮০ হিজরিতে মক্কায় জন্ম নেওয়া এই শায়খ ওতাইবা গোত্রের বংশধর। অল্প বয়সেই কোরআন হিফজ করেন এবং ১৩৯৯ হিজরিতে মক্কায় অনুষ্ঠিত আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করেন।

তিনি কিং আব্দুল আজিজ বিশ্ববিদ্যালয় থেকে শরিয়া বিজ্ঞানে স্নাতক ডিগ্রি নেন। ১৪১০ হিজরিতে মসজিদে হারামে তারাবিহ নামাজের ইমামতি করেন এবং পরবর্তীতে ১৪১৪ হিজরিতে মসজিদে নববির ইমাম ও খতিব হিসেবে নিযুক্ত হন।

সূত্র: ইনসাইড দ্য হারামাইন

স্বদেশ প্রতিদিন/এমএএম



আরও সংবাদ   বিষয়:  জুমা  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close