
জাকসু নির্বাচনে ছাত্রদলের পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন (জাকসু) পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা করেছে ছাত্রদল।
আজ (বৃহস্পতিবার) দুপুরে বিশ্ববিদ্যালয়ের ‘অদম্য ২৪’ স্মৃতিস্তম্ভের সামনে এক সংবাদ সম্মেলনে পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা করেন ছাত্রদল কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি আবু আহসান মোহাম্মদ ইয়া হিয়া।
ঘোষিত প্যানেলে পদপ্রার্থীরা হলেন: সহ-সভাপতি (ভিপি): মো. শেখ সাদী হাসান (মীর মশাররফ হল সভাপতি); সাধারণ সম্পাদক (জিএস): তানজিলা হোসাইন বৈশাখী (১৩ নং ছাত্রী হল সভাপতি); যুগ্ম-সাধারণ সম্পাদক (পুরুষ): মো. সাজ্জাদুল ইসলাম; যুগ্ম-সাধারণ সম্পাদক (নারী): আঞ্জুমান আরা ইকরা।
অন্যান্য পদে প্রার্থীরা হলেন:- শিক্ষা ও গবেষণা সম্পাদক, ইয়ামিন হাওলাদার; পরিবেশ ও প্রকৃতি সংরক্ষণ সম্পাদক, লিখন চন্দ্র রায়; সাহিত্য ও প্রকাশনা সম্পাদক, জাহিদ হাসান খান; সাংস্কৃতিক সম্পাদক, মো. আবিদুর রহমান; সহ-সাংস্কৃতিক সম্পাদক, মো. পারভেজ হাসান নিশান; নাট্য সম্পাদক, মো. আমিনুল ইসলাম; তথ্যপ্রযুক্তি ও গ্রন্থাগার সম্পাদক, মো. জাবের হাসান; সমাজসেবা ও মানবসম্পদ উন্নয়ন সম্পাদক, মো. তাওহিদুর রহমান খান; সহ-সমাজসেবা ও মানবসম্পদ উন্নয়ন সম্পাদক (পুরুষ), শাকিল সর্দার; সহ-সমাজসেবা ও মানবসম্পদ উন্নয়ন সম্পাদক (নারী), কাজী মৌসুমী আফরোজ; ক্রীড়া সম্পাদক, উজ্জ্বল হাসান; সহ-ক্রীড়া সম্পাদক (পুরুষ), রুহুল আমিন সুইট; সহ-ক্রীড়া সম্পাদক (নারী), মোছা. শাহানাজ পারভীন শানু; পরিবহন ও যোগাযোগ সম্পাদক, জহিরুল ইসলাম; স্বাস্থ্য ও খাদ্য নিরাপত্তা সম্পাদক, মো. মমিনুল ইসলাম।
এছাড়াও, কার্যকরী সদস্য (নারী) পদে:- সুমাইয়া সুলতানা ছিয়া; হ্যাপি আক্তার শিলা; শায়লা সাবরীন নিঝুম।
কার্যকরী সদস্য (পুরুষ) পদে:- হামিদুল্লাহ সালমান; মেহেদী হাসান; এ. এম. রাফিদুল্লাহ।
২৫ সদস্যের এ পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয় ছাত্রদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। পরে তারা ২৪ অদম্য ভাস্কর্যে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।
এদিকে আজ জাকসু নির্বাচনের মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন। এখন পর্যন্ত প্রায় আট জন প্রার্থী তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন বলে জানা গেছে।
উল্লেখ্য, বিকেল চারটায় কতজন মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন তা ব্রিফ করে জানাবেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর এ কে এম রাশিদুল ইসলাম।