বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
চট্টগ্রাম জেলার শ্রেষ্ঠ ওসি হলেন বাঁশখালী থানার সাইফুল ইসলাম
বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২৮ আগস্ট, ২০২৫, ২:৫৫ পিএম

চট্টগ্রাম জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) নির্বাচিত হয়েছেন বাঁশখালী থানার (ওসি) মো. সাইফুল ইসলাম। জুলাই- ২০২৫ মাসের সাফল্যের ভিত্তিতে তাঁকে এ সম্মাননা প্রদান করা হয়।

বৃহস্পতিবার (২৮ আগস্ট) দুপুরে চট্টগ্রাম জেলা পুলিশের আয়োজিত মাসিক কল্যাণ ও অপরাধ সভায় জেলা পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম সানতু তাঁর হাতে এ পুরস্কার তুলে দেন হয়।

জানা যায়, ২০২৫ সালের জুলাই মাসে বাঁশখালী থানার ওসি সাইফুল ইসলামের নেতৃত্বে ৩২টি মামলা ও ১৮২টি অভিযোগ নিষ্পত্তি, ১৯৪টি ওয়ারেন্ট বাস্তবায়ন, ২৮ জন আসামি গ্রেপ্তার, ৪১ হাজার ৩৮৭ পিস ইয়াবা ট্যাবলেট, ৮০ লিটার মদ, ১৫টি মোবাইল জব্দসহ উল্লেখযোগ্য সফলতা অর্জন করে। এছাড়া এক অপহৃত ভিকটিম উদ্ধার ও থানা এলাকার সার্বিক আইন-শৃঙ্খলা রক্ষায় বিশেষ অবদান রাখার জন্য তাকে এ পুরস্কার দেয়া হয়।

এ ছাড়া বাঁশখালী থানার এসআই (নিরস্ত্র) মো. জামাল হোসেন শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী অফিসার ও এসআই (নিরস্ত্র) রুবেল চন্দ্র সিংহ শ্রেষ্ঠ মামলা তদন্তকারী অফিসার নির্বাচিত হন। 

বাঁশখালী থানার (ওসি) সাইফুল ইসলাম বলেন, ‘এই শ্রেষ্ঠ অফিসার হওয়ার সম্মান শুধু আমার নয়, পুরো বাঁশখালীর মানুষ এবং থানার পুলিশ সদস্যদের সম্মিলিত প্রচেষ্টার ফল। আমাকে চট্টগ্রাম জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত করায় পুলিশ সুপার মহোদয়ের কাছে কৃতজ্ঞ। যারা সবসময় পুলিশের পাশে থেকে আইন-শৃঙ্খলা রক্ষায় সহযোগিতা করেছেন তাদেরকে ধন্যবাদ। ভবিষ্যতে বাঁশখালী থানা পুলিশ আরও সাফল্য অর্জন করার লক্ষে বাঁশখালীবাসীর সহযোগিতা কামনা করি।’

স্বদেশ প্রতিদিন/এমএম

আরও সংবাদ   বিষয়:  চট্রগ্রাম   বাঁশখালী থানা   শ্রেষ্ঠ ওসি     






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close