আকিজ ফ্লাওয়ার মিলস লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি টেরিটরি সেলস ম্যানেজার (কনজিউমার সেলস) পদে একাধিক জনবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে।
২৫ আগস্ট থেকেই আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ৩১ আগস্ট পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরো বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।
প্রতিষ্ঠান: আকিজ ফ্লাওয়ার মিলস লিমিটেড
পদবী: টেরিটরি সেলস ম্যানেজার (কনজিউমার সেলস)
পদসংখ্যা: নির্ধারিত নয়
যোগ্যতা ও অভিজ্ঞতা
শিক্ষাগত যোগ্যতা: যেকোনো বিষয়ে স্নাতক ডিগ্রি
অভিজ্ঞতা: ৬–৮ বছর
দক্ষতা:
বিক্রয় কৌশল ও পণ্যের বৈশিষ্ট্য বিষয়ে প্রশিক্ষণ পরিচালনা
লাইন ম্যানেজারের কাছে প্রতিবেদন তৈরি ও জমা দেওয়ার দক্ষতা
চাকরির ধরন
ফুলটাইম
কর্মক্ষেত্র: অফিসে
বয়সসীমা: উল্লেখ নেই
কর্মস্থল: দেশের যেকোনো স্থানে
বেতন ও সুযোগ-সুবিধা
বেতন: আলোচনা সাপেক্ষে
সুবিধা:
মোবাইল বিল
প্রভিডেন্ট ফান্ড
গ্র্যাচুইটি
প্রতি বছর বেতন পর্যালোচনা
বছরে ২টি উৎসব বোনাস
আবেদন প্রক্রিয়া
আবেদন শুরু: ২৫ আগস্ট ২০২৫
আবেদনের শেষ সময়: ২০ সেপ্টেম্বর ২০২৫
আবেদন করার মাধ্যম: অনলাইন
অফিশিয়াল ওয়েবসাইট: akijflour.com
আবেদনের লিংক ও বিস্তারিত বিজ্ঞপ্তি এখানে পাওয়া যাবে
স্বদেশ প্রতিদিন/ আরএফ