বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
২৪ ঘণ্টায় ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৮ জনের      শরণখোলায় আওয়ামী লীগের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ      রৌমারীতে উপজেলা কাব ক্যাম্পুরীর উদ্বোধন      কপোতাক্ষে মিলল ভ্যানচালক ইখলাসের মরদেহ      টাঙ্গাইল সেতুর প্রকৌশলীকে স্ট্যান্ড রিলিজ      মিছিলের চেষ্টা, ছাত্রলীগের ২০ নেতাকর্মী আটক      এনসিপি নেতাদের গণধোলাই দিতে হবে: এমদাদ চৌধুরী      ৬৮ লাখ টাকার চোরাই পণ্য জব্দ করেছে বিজিবি      ৪২ বোতল বিদেশি মদসহ আটক ৩      বিগত সরকারের সময়ে কুইক রেন্টালের নামে লুটপাট হয়েছে : ড. এম এ কাইয়ুম      আজ জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী       নভেম্বর-ডিসেম্বরে ভোট নয়, জানুয়ারিতে স্থানীয় নির্বাচন: ইসি      
রূপায়ন গ্রুপে নিয়োগ বিজ্ঞপ্তি
স্বদেশ ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৬, ৪:৩৭ পিএম আপডেট: ০৩.০৯.২০২৬ ৪:৪৮ PM

বেসরকারি প্রতিষ্ঠান রূপায়ন গ্রুপে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। প্রতিষ্ঠানটি এজিএম (ক্লাস্টার হেড)-সেলস পদে পাঁচজন জনবল নিয়োগ দেবে। গত ৩১ আগস্ট থেকে আবেদন গ্রহণ শুরু হয়েছে। আগ্রহী প্রার্থীরা আগামী ৩০ সেপ্টেম্বর ২০২৬ পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন।

চাকরির বিস্তারিত
রূপায়ন গ্রুপের এই নিয়োগে এজিএম (ক্লাস্টার হেড)-সেলস পদে পাঁচজনকে নিয়োগ দেওয়া হবে। প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা হিসেবে মার্কেটিংয়ে এমবিএ বা বিবিএ চাওয়া হয়েছে। পাশাপাশি ইংরেজি বলা ও লেখায় সাবলীল হতে হবে।

প্রার্থীদের কমপক্ষে ১৩ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে এবং বয়স হতে হবে ন্যূনতম ৩৫ বছর। প্রিমিয়াম লাক্সারি রিয়েল এস্টেট পোর্টফোলিও নিয়ে কাজের অভিজ্ঞতা থাকলে অতিরিক্ত যোগ্যতা হিসেবে বিবেচনা করা হবে।

চাকরিটি ফুলটাইম এবং কর্মক্ষেত্র অফিসভিত্তিক। বিজ্ঞপ্তি অনুযায়ী শুধু পুরুষ প্রার্থীরা আবেদন করতে পারবেন। কর্মস্থল ঢাকার উত্তরা ১২ নম্বর সেক্টরে।

বেতন ও সুযোগ-সুবিধা
নিয়োগপ্রাপ্তদের মাসিক বেতন ৮০ হাজার থেকে ১ লাখ ১০ হাজার টাকা। এর সঙ্গে প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী বিভিন্ন সুযোগ-সুবিধা দেওয়া হবে। এর মধ্যে রয়েছে টি/এ, মোবাইল বিল, পারফরম্যান্স বোনাস, দুপুরের খাবার এবং বছরে দুটি উৎসব বোনাস।

এ ছাড়া প্রতি বছর বেতন বৃদ্ধি এবং কোম্পানির পরিবহনে আসন খালি থাকা সাপেক্ষে পিক অ্যান্ড ড্রপ সুবিধা দেওয়া হবে।

আবেদন করবেন যেভাবে
আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে। বিস্তারিত নিয়োগ বিজ্ঞপ্তি ও আবেদনের জন্য রূপায়ন গ্রুপের অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করা যাবে।

আবেদনের শেষ সময়: ৩০ সেপ্টেম্বর ২০২৬।


স্বদেশ প্রতিদিন/আরএম



আরও সংবাদ   বিষয়:  রূপায়নগ্রুপ নিয়োগবিজ্ঞপ্তি  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close