বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
সাপাহারে স্টিলের বাটিকে কেন্দ্র করে বৃদ্ধা খুন
সাপাহার (নওগাঁ) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২৫ আগস্ট, ২০২৫, ৩:২৪ পিএম

নওগাঁর সাপাহারে একটি স্টিলের বাটিকে কেন্দ্র করে কেতামুন বিবি (৭১) নামের এক নারী খুনের শিকার হয়েছেন। নিহত কেতামুন বৈকুণ্ঠপুর গ্রামের মৃত দসির উদ্দীনের স্ত্রী।

স্থানীয় সূত্রে জানা যায়, কেতামুন বিবি ও তার আপন বোন আম্বেরা খাতুনের মধ্যে পারিবারিক বিবাদ চলছিল। কেতামুনের ছেলে ও আম্বেরার মেয়ের বিয়ে হলেও কিছুদিন আগে বিবাহবিচ্ছেদ প্রক্রিয়া শুরু হয়। 

গত রবিবার (২৪ আগস্ট) বিকেলে বৈকুণ্ঠপুর গ্রামে বিবাহবিচ্ছেদ সংক্রান্ত বৈঠকে লেনদেনের আসবাবপত্র ফেরতের সময় একটি স্টিলের বাটিকে কেন্দ্র করে দুই বোনের মধ্যে তর্ক-বিতর্ক শুরু হয়। একপর্যায়ে আম্বেরা খাতুন, তার মেয়ে আসমা ও ছেলে মেহেদী হাসান কেতামুনকে মারধর করলে তিনি মাটিতে লুটিয়ে পড়েন।

পরে স্থানীয়রা তাকে সাপাহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। ওই রাতেই নিহতের মেয়ে শাহিদা খাতুন (৩৭) বাদী হয়ে সাপাহার থানায় একটি হত্যা মামলা দায়েরের জন্য এজাহার জমা দেন।

এ বিষয়ে সাপাহার থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল আজিজ জানান, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। মৃতদেহ ময়নাতদন্তের জন্য নওগাঁ মর্গে পাঠানো হয়েছে। হত্যামামলা দায়েরের প্রক্রিয়া চলছে।


স্বদেশ প্রতিদিন/ আরএফ


আরও সংবাদ   বিষয়:  সাপাহার  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close