বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
দুবাইয়ে ওমান প্রবাসীর হাতে বাংলাদেশি যুবক নিহত
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ২৫ আগস্ট, ২০২৫, ৯:২৫ AM

চাঁদপুর জেলার মতলব উত্তর উপজেলার ছোট দূর্গাপুর গ্রামের প্রবাসী সবুজ (৩৬) সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে নির্মম হত্যাকাণ্ডের শিকার হয়েছেন। দেশে তার মৃত্যুর খবর পৌঁছায় দুই দিন পর, আর তাতেই ভেঙে পড়ে গোটা পরিবার ও এলাকা।

এর আগে গত শুক্রবার রাত ৯টার দিকে দুবাইয়ের আজমান কেরামা এলাকায় এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহত সবুজ মৃত আমছর আলীর একমাত্র ছেলে।

পারিবারিক সূত্রে জানা গেছে, প্রায় এক বছর ১০ মাস আগে পরিবার ও আত্মীয়স্বজনের কাছ থেকে টাকা ধার করে প্রবাস জীবন শুরু করেন। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি ছিলেন তিনি। সবুজ যে বাসায় থাকতেন, সেখানে ওমানের এক ব্যক্তি ভাড়া থাকতেন। ওই ব্যক্তির কাছে ভাড়ার টাকা চাইতে গেলে তাদের মধ্যে বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে ওই ব্যক্তি সবুজের মাথায় ভারী বস্তু দিয়ে আঘাত করলে রাস্তায় লুটিয়ে পড়েন এবং ঘটনাস্থলেই মারা যান তিনি।

এমন ঘটনার খবর পরিবারের কাছে পৌঁছে দেন দুবাই প্রবাসী রুবেল নামের এক স্বজন। পরবর্তীতে নিহতের খালাতো ভাই আকতার হোসেন বিষয়টি নিশ্চিত করেন। বর্তমানে নিহতের মরদেহ দুবাই পুলিশের হেফাজতে হাসপাতালে রাখা হয়েছে। হত্যাকারী ওমানী নাগরিককে সিসিটিভি ফুটেজ দেখে পুলিশ আটক করেছে এবং থানায় প্রেরণ করেছে বলে জানা গেছে।

নিহত সবুজের মা পারুল বেগম কান্নাজড়িত কণ্ঠে বলেন, ‘একমাত্র ছেলেকে খুন করে ফেলল। সংসার চালানোর ভরসা ছিল সে। এখন আমি আর আমার নাতিরা কীভাবে বাঁচব?’

স্ত্রী রীমা আক্তার আহাজারি করে বলেন, ‘আমার স্বামীকে ফেরত চাই। ১০ বছরের ছেলে বাইজিদ বাবার জন্য কাঁদছে। শিশুটি এখন বাবাহারা হয়ে গেল।’

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদা কুলসুম মনি বলেন, ‘ঘটনার বিষয়ে আমরা অবগত হয়েছি। সরকারি প্রক্রিয়ার মাধ্যমে নিহতের মরদেহ দেশে আনার জন্য প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় ও দূতাবাসকে অবহিত করা হবে।’

প্রবাসী সবুজের মরদেহ দ্রুত দেশে আনার জন্য সরকারের হস্তক্ষেপ কামনা করেছে শোকাহত পরিবারের সদস্য এবং এলাকাবাসী।

স্বদেশ প্রতিদিন/এমএম

আরও সংবাদ   বিষয়:  প্রবাস   দুবাই   বাংলাদেশ   প্রবাসী   ওমান  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close