বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
বিএনপি নেতা ফজলুর বক্তব্যের প্রতিবাদ জানিয়ে বাগছাসের বিক্ষোভ
ঢাবি প্রতিনিধি
প্রকাশ: রবিবার, ২৪ আগস্ট, ২০২৫, ৭:১৭ পিএম

জুলাই গণঅভ্যুত্থানকে নিয়ে বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ফজলুর রহমানের কুরুচিপূর্ণ বক্তব্যের প্রতিবাদে বিক্ষোভ ও কুশপুত্তলিকা দাহন করেছেন বাংলাদেশ গনতান্ত্রিক ছাত্রসংসদের (বাগছাস) নেতাকর্মীরা। 

রবিবার (২৪ আগস্ট) সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) রাজু ভাষ্কর্যে এ প্রতিবাদ জানান তারা। 
এসময় তারা ফজলুর রহমানের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন। পাশাপাশি, তার কুশপুত্তলিকা দাহন করা হয়। 

বিক্ষোভ পরবর্তী সমাবেশে বাগছাসের কেন্দ্রীয় কমিটির সদস্য সচিব জাহিদ আহসান বলেন, বেগম জিয়ার উপদেষ্টা জুলাইকে কালো শক্তি বলেছেন। তিনি হাসিনার ভাষায় কথা বলছেন। বর্তমান পরিস্থিতি দেখে আমাদের বলতে হয় আওয়ামী লীগ ফিরেছে বিএনপির বেশে। আওয়ামী লীগের ভাষায় যে কথা বলে তাকে আমরা গণতন্ত্রের বন্ধু মনে করি না।

জাহিদ বলেন, তারেক রহমান ডুয়েল গেম খেলতে চান। তিনি জুলাইয়ের শক্তির পাশাপাশি আওয়ামী লীগেরও মন জয় করতে চান। আমরা তাকে বলতে চাই আপনি জুলাইয়ের পক্ষে আসুন। 

তিনি বলেন, বিএনপি যেহেতু ফজলুর করার প্রতিবাদ করছে না, তাহলে আমরা ধরে নিতে পারি বিএনপি একে সমর্থন করেছে। বিএনপিও জুলাইকে কালো শক্তি বলে মনে করছেন।

ডাকসুতে ছাত্রদলের প্যানেলের নেতাকর্মীকে উদ্দেশ্য করে তিনি বলেন, আবিদ হামিমকে স্পষ্ট করতে হবে তারা জুলাইয়ের পক্ষের শক্তি না কালো শক্তি। আবিদ তার একটা উক্তি সব জায়গায় বলে বেড়ায় "প্লিজ কেউ কাউকে ছেড়ে যায়েন না।" কিন্তু ফজলুর বক্তব্যের ২৪ ঘন্টা পার হলেও তারা এর প্রতিবাদ জানায়নি। তাহলে আমাদের ধরে নিতে হবে আবিদ তার কথা বেচে রাজনীতি করছে।

সংগঠনটির ঢাবি শাখার যুগ্ম সদস্য সচিব হাফসা বিএনপির ভাইস চেয়ারম্যান তারেক রহমানকে উদ্দেশ্য করে বলেন, যারা আপনাদের রাজনীতি করে, তাদের সাপ্তাহিক ওয়ার্কশপ নেওয়া উচিত। আপনি যেহেতু জুলাই গণঅভ্যুত্থানের সাথে যুক্ত আছেন তাহলে ফজলুর ভাষ্যমতে আপনিও রাজাকার।

স্বদেশ প্রতিদিন/ আরএফ 


আরও সংবাদ   বিষয়:  বাগছাস  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close