প্রকাশ: রবিবার, ২৪ আগস্ট, ২০২৫, ৬:৫৯ পিএম আপডেট: ২৪.০৮.২০২৫ ৭:১৮ PM

সংগৃহীত ছবি
বাগেরহাটের মোল্লাহাটে গাছ কাটতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক যুবকের মৃত্যু হয়েছে।
গতকাল শনিবার (২৪ আগস্ট) দুপুরে মোল্লাহাট উপজেলার গাংনী গ্রামের নলডাঙ্গা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত হৃদয় শেখ খুলনার তেরখাদা উপজেলার বসুন্দরীতলা গ্রামের আহাদ আলী শেখের ছেলে।
স্থানীয়রা জানায়, এলাকার আলমগীর ফরাজীর বাড়ীর একটি মেহগনি গাছ কাটার জন্য হৃদয় শেখ গাছে ওঠেন। এ সময় গাছের একটি বড় ডাল পাশে থাকা বৈদ্যুতিক তারে লেগে যায়। এতে হৃদয় বিদ্যুতায়িত হয়ে নিচে পড়ে গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে মোল্লাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মোল্লাহাট থানার ওসি মো. ফজলুল হক বলেন, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা রেকর্ড করা হয়েছে।