প্রকাশ: রবিবার, ২৪ আগস্ট, ২০২৫, ৭:২৫ পিএম

গাজার পরিস্থিতি নিয়ে তেল আবিবের ওপর জোট সরকারের নিষেধাজ্ঞা আরোপে অস্বীকৃতির প্রতিবাদে ডাচ পররাষ্ট্রমন্ত্রী ক্যাসপার ভেল্ডক্যাম্প পদত্যাগ করেছেন।
শুক্রবার (২২ আগস্ট) তিনি পদত্যাগ করেন।
ভেল্ডক্যাম্পের পদত্যাগের সঙ্গে দেশটির বৈদেশিক বাণিজ্যমন্ত্রী হ্যানেকে বোয়েরমার পদত্যাগও যুক্ত হওয়ায় ডাচ তত্ত্বাবধায়ক সরকারের আসন সংখ্যা ১৫০টির মধ্যে ৩২টিতে নেমে এসেছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, গাজার ক্রমবর্ধমান মানবিক সংকটের মধ্যে তারা অতিরিক্ত পদক্ষেপ চেয়েছিলেন, কিন্তু জোটের অন্য অংশীদাররা নিষেধাজ্ঞা সমর্থন করেননি।
ভেল্ডক্যাম্প গাজার উপর ইসরাইলের সামরিক আক্রমণের সময়ও অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ড থেকে ইসরাইলি বসতি থেকে আমদানি নিষিদ্ধ করার পক্ষে ছিলেন। পদত্যাগের মাধ্যমে তিনি জোট সরকারের অবস্থানের সঙ্গে নিজের অসন্তুষ্টি প্রকাশ করেছেন।
গত মাসে নেদারল্যান্ডস অন্যান্য ২০টি দেশের সঙ্গে মিলিত হয়ে অধিকৃত পশ্চিম তীরে অবৈধ বসতি স্থাপনের ইসরাইলি পরিকল্পনার নিন্দা জানিয়েছে। এছাড়া ফ্রান্স ও যুক্তরাজ্যসহ কয়েকটি পশ্চিমা দেশও সাম্প্রতিক সময়ে ফিলিস্তিনি রাষ্ট্রকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দেওয়ার প্রস্তুতি প্রকাশ করেছে।
স্বদেশ প্রতিদিন/ আরএফ