শুক্রবার ● ২৫ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
● দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       ● নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       ● আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      ● সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      ● সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       ● আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      ● লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      ● কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      ● প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ● ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      ● অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ● ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
চমক দিয়ে ঘোষিত হলো বাংলাদেশের এশিয়া কাপ দল
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ২৩ আগস্ট, ২০২৫, ৩:০০ AM

আগামী সেপ্টেম্বর সংযুক্ত আরব আমিরাতে শুরু হতে যাওয়া এশিয়া কাপের জন্য বাংলাদেশ দল ঘোষণা করেছে। 

পাকিস্তান ও ভারতের পর শুক্রবার (২২ আগস্ট) ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

নতুন ঘোষিত স্কোয়াডে রয়েছে কয়েকটি চমক। তিন বছর পর জাতীয় দলে ফিরেছেন নুরুল হাসান সোহান, যিনি শেষবার খেলেছিলেন ২০২২ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে। এছাড়া দুই বছর পর দলে ফিরে এসেছেন অভিজ্ঞ ব্যাটসম্যান সাইফ হাসান। পেস অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিনও সুযোগ পেয়েছেন।

তবে মেহেদী হাসান মিরাজকে মূল স্কোয়াড থেকে বাদ দেওয়া হয়েছে। তবে তাকে রাখা হয়েছে স্ট্যান্ডবাই হিসেবে। অন্য স্ট্যান্ডবাই খেলোয়াড়রা হলেন সৌম্য সরকার, তানভীর ইসলাম ও হাসান মাহমুদ। বাদ পড়েছেন নেদারল্যান্ডস সিরিজ থেকে ছুটি নেওয়া নাঈম শেখ।

বাংলাদেশের এশিয়া কাপ অভিযান শুরু হবে ১১ সেপ্টেম্বর হংকংয়ের বিপক্ষে। এরপর ১৩ সেপ্টেম্বর শ্রীলঙ্কা এবং ১৬ সেপ্টেম্বর আফগানিস্তানের সঙ্গে খেলবে। দেশের তিনটি গ্রুপ ম্যাচ আবুধাবিতে অনুষ্ঠিত হবে, ফাইনাল হবে ২৮ সেপ্টেম্বর দুবাইয়ে।

বাংলাদেশের স্কোয়াড:

মূল দল: লিটন কুমার দাস (অধিনায়ক), তানজিদ হাসান, পারভেজ হোসেন, সাইফ হাসান, তাওহীদ হৃদয়, জাকের আলী, শামীম হোসেন, নুরুল হাসান সোহান, মেহেদী হাসান, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, মুস্তাফিজুর রহমান, তানজিম হাসান, তাসকিন আহমেদ, মোহাম্মদ সাইফউদ্দিন।

স্ট্যান্ডবাই: মেহেদী হাসান মিরাজ, সৌম্য সরকার, তানভীর ইসলাম, হাসান মাহমুদ। স্কোয়াড ঘোষণা করে বাংলাদেশ দল এবার পূর্ণ প্রস্তুতি নিয়ে এশিয়া কাপের লড়াইতে নামবে।

স্বদেশ প্রতিদিন/ আরএফ


আরও সংবাদ   বিষয়:  এশিয়া কাপ  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close