বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
রানওয়ের পাশে ১৪ তারকার বাড়ির একাংশ ভাঙার নোটিশ, কী বলছেন শিল্পীরা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ২৩ আগস্ট, ২০২৫, ৩:০৮ AM

ঢাকার উত্তরা এলাকায় নাটক ও সিনেমার শুটিংয়ের জন্য পরিচিত ‘শুটিং পাড়া’-তে বেশ কয়েকজন অভিনেতা-অভিনেত্রী এক ভবনে ফ্ল্যাট কিনেছেন। এই ভবনের নাম ভার্টিকেল-২, যেখানে ১৩ থেকে ১৪ জন পরিচিত তারকা ফ্ল্যাট নিয়েছেন।

সম্প্রতি জানা গেছে, ভবনটির উচ্চতা বিমান চলাচলের জন্য ঝুঁকিপূর্ণ বলে সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ জানিয়েছে। ছাদসহ ওপরের অংশ থেকে প্রায় ৩৩ ফুট ভেঙে ফেলার নির্দেশ দেওয়া হয়েছে। এ বিষয়ে ২৮ মে সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ রাজউককে চিঠি পাঠিয়ে জানিয়েছে, প্রিয়াংকা রানওয়ে সোসাইটির ছয়টি ভবনের উচ্চতা অনুমোদিত সীমার বাইরে, তাই নিরাপত্তার স্বার্থে ভাঙার নির্দেশ দেওয়া হয়েছে।

ভার্টিকেল–২ তে ফ্ল্যাট থাকা শিল্পীদের মধ্যে আছেন মাসুম বাসার ও মিলি বাসার, চঞ্চল চৌধুরী, শামীম জামান, সাজু খাদেম, আ খ ম হাসান, নাজিয়া হক অর্ষা, নিলয়, শ্যামল মওলা, সামিয়া অথৈ, নাবিলা ইসলাম এবং আরফান আহমেদ।

নির্মাতা শামীম জামান বলেন, “আমরা শুধু ফ্ল্যাটগুলো কিনেছি। এভিয়েশন বা রাজউক থেকে সরাসরি কোনো নোটিশ পাইনি। নোটিশ প্রাপ্য হবে মূল ফ্ল্যাট মালিক প্রিয়াংকা রানওয়ে সোসাইটির কাছে।”

মাসুম বাসার বলেন, “ফ্ল্যাট নথি দেখে কিনেছি। এখন যদি সিভিল এভিয়েশনের কারণে ক্ষতি হয়, তাহলে আমাদের ক্ষতিপূরণ কে দেবে?”

নাম না প্রকাশের শর্তে আরেকজন শিল্পী জানান, ছাদসহ উপরের অংশ থেকে প্রায় ৩২.৮ ফুট ভাঙা হবে, তবে মূল ভবনের উপরে প্রায় দেড় তলার অতিরিক্ত অংশ আছে, যা শুটিংয়ের কাজে ব্যবহার হয়। তাই খুব বড় ক্ষতির মুখে পড়বেন না বলে মনে করছেন তারা।

স্বদেশ প্রতিদিন/ আরএফ


আরও সংবাদ   বিষয়:  রানওয়ে  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close