বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
ছাত্র সংসদ চায় নজরুল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা
নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২৩ আগস্ট, ২০২৫, ১:২৪ AM

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে দীর্ঘদিন ধরে ছাত্র সংসদ গঠনের দাবিতে শিক্ষার্থীরা আন্দোলন চালিয়ে আসছেন। তারা মনে করছেন, ছাত্রদের অধিকার আদায় ও মত প্রকাশের জন্য কার্যকর একটি প্ল্যাটফর্ম হিসেবে ছাত্র সংসদ গঠন এখন সময়ের দাবি।

২০০৬ সালে প্রতিষ্ঠার পর থেকে এই বিশ্ববিদ্যালয়ে এখনো ছাত্র সংসদ হয়নি। গত বছরের জুলাই-আগস্টে ছাত্রদের সংগঠিত আন্দোলনের পর তারা গঠনতন্ত্র প্রণয়ন ও নির্বাচনের রোডম্যাপ ঘোষণার দাবি জানান। তবে এক বছর পার হলেও প্রশাসনের তরফ থেকে কার্যকর পদক্ষেপ না নেওয়ায় শিক্ষার্থীদের ক্ষোভ ক্রমেই বাড়ছে।

বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের আহ্বায়ক ইমরান হোসেন প্রধান বলেন, “ছাত্রদল সবসময় সাধারণ শিক্ষার্থীদের মতামতকে গুরুত্ব দিয়েছে। আমাদের অঙ্গীকার দ্রুত সময়ের মধ্যে একটি আধুনিক ও কার্যকর ছাত্র সংসদ গঠন।”

ছাত্রশিবির বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি সাদ কবির বলেন, “এক বছর পার হলেও এখনো সুষ্ঠু রাজনৈতিক কর্মকাণ্ডের জন্য প্রয়োজনীয় ছাত্র সংসদ গঠিত হয়নি। আমরা প্রশাসনের কাছে দ্রুত রোডম্যাপ ঘোষণার দাবি জানাচ্ছি।”

আইন ও বিচার বিভাগের প্রাক্তন শিক্ষার্থী জেনাস ভৌমিক বলেন, “ছাত্র সংসদ না থাকায় শিক্ষার্থীরা প্রশাসনিক অরাজকতার শিকার হচ্ছে। গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনতে ছাত্র সংসদ অপরিহার্য।”

ফোকলোর বিভাগের শিক্ষার্থী ঐশ্বর্য সরকার বলেন, “ছাত্র সংসদ শিক্ষার্থীদের দাবি আদায়ের শক্তিশালী মাধ্যম। দ্রুত রোডম্যাপ না দিলে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে।”

আইন ও বিচার বিভাগের শিক্ষার্থী সানোয়ার রাব্বি প্রমিজ বলেন, “ছাত্র সংসদের মাধ্যমে নতুন নেতৃত্ব তৈরি হবে এবং বিশ্ববিদ্যালয়ে গণতন্ত্রের চর্চা জোরদার হবে।”

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. মিজানুর রহমান জানান, “ছাত্র সংসদ নিয়ে নির্দিষ্ট নীতিমালা না থাকায় একটি বিশেষ কমিটি কাজ করছে। প্রতিবেদন হাতে পেলেই রোডম্যাপ ও নির্বাচনী প্রক্রিয়া ঘোষণা করা হবে। আশা করছি দ্রুত এ বিষয়ে নির্দেশনা দেওয়া যাবে।”

বিশ্লেষকদের মতে, নজরুল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের দীর্ঘদিনের এ দাবি বাস্তবায়িত হলে শিক্ষাঙ্গনে স্বচ্ছতা ও গণতান্ত্রিক সংস্কৃতি প্রতিষ্ঠায় তা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।


স্বদেশ প্রতিদিন/ আরএফ 




আরও সংবাদ   বিষয়:  নজরুল বিশ্ববিদ্যালয়  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close