প্রকাশ: শুক্রবার, ২২ আগস্ট, ২০২৫, ১২:৩২ পিএম আপডেট: ২২.০৮.২০২৫ ১২:৩৯ PM

সংগৃহীত ছবি
বাংলাদেশি বংশোদ্ভূত কর্নেল শরীফুল খান মার্কিন বিমান বাহিনীতে ব্রিগেডিয়ার জেনারেল পদে পদোন্নতি পেয়েছেন। এই পদোন্নতির মাধ্যমে তিনি মার্কিন সামরিক বাহিনীতে সর্বোচ্চ পদে থাকা বাংলাদেশি বংশোদ্ভূত কর্মকর্তাদের মধ্যে একজন হয়েছেন।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত জুনে ১৫ জনকে মেজর জেনারেল এবং ৫৫ জনকে ব্রিগেডিয়ার জেনারেল পদে মনোনীত করেছিলেন, তাদের মধ্যে ছিলেন শরীফুল খান। নতুন পদে অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত হয় ২০ আগস্ট, যা সামাজিক মাধ্যমে প্রচারিত হয়েছে।
মার্কিন বিমানবাহিনীর ওয়েবসাইট অনুসারে, ব্রিগেডিয়ার জেনারেল শরীফুল এম. খান বর্তমানে ‘গোল্ডেন ডোম ফর আমেরিকার’ স্টাফ ডিরেক্টর হিসেবে দায়িত্ব পালন করছেন।
উল্লেখ্য, শরীফুল খান ১৯৯৭ সালে ইউনাইটেড স্টেটস এয়ার ফোর্স একাডেমি থেকে স্নাতক হন এবং কমিশনড অফিসার হিসেবে কর্মজীবন শুরু করেন। তিনি স্পেস অপারেশনস, স্পেস সিস্টেমস, স্যাটেলাইট অপারেশন এবং উৎক্ষেপণে দীর্ঘ ও সফল অভিজ্ঞতা অর্জন করেছেন। এছাড়া স্কোয়াড্রন ও উইং পর্যায়ে কমান্ডিং দায়িত্বও পালন করেছেন।