রবিবার ● ১৮ অক্টোবর ২০২৬
   
শিরোনাম:
● ব্রিজের দুই পাশের রাস্তা সংস্কার করল চালক দল      ● ধানক্ষেত থেকে রিকশাচালকের মরদেহ উদ্ধার      ● বিওয়াইডির সঙ্গে শাহ্জালাল ইসলামী ব্যাংকের চুক্তি স্বাক্ষর      ● জনতা ব্যাংকের নতুন ডিএমডি আব্দুল মতিন      ● যুবদল নেতা কাউসার হত্যা মামলা গ্রহণ      ● প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক গুরুতর অসুস্থ্য       ● কক্সবাজার রিসোর্টে আগুন: নিখোঁজ একই পরিবারের চারজন      ● চলন্ত ট্রেনের ধাক্কায় একব্যক্তি নিহত       ● মহাসড়কের পাশে সবুজায়ন বাড়াতে প্রধানমন্ত্রীর নির্দেশ      ● কৃষি ও ব্যবসার উন্নয়নে বাংলাদেশকে ৩৯০ কোটি টাকা দিচ্ছে কানাডা      ● গফরগাঁওয়ে ২১ মন্দির-পূজামণ্ডপে আর্থিক সহায়তার চেক বিতরণ      ● বাবাকে হারিয়েছিলেন ৮ বছর বয়সে      
গেন্ডারিয়ায় ট্রান্সফরমার বিস্ফোরণে একই পরিবারের দগ্ধ ৩
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ২২ আগস্ট, ২০২৫, ১২:২৭ পিএম আপডেট: ২২.০৮.২০২৫ ২:০৪ PM
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

রাজধানীর গেন্ডারিয়ায় একটি বিদ্যুৎ ট্রান্সফরমার বিস্ফোরণের কারণে একই পরিবারের তিনজন দগ্ধ হয়েছেন। 

গতকাল বৃহস্পতিবার (২১ আগস্ট) দিবাগত রাত ২টার দিকে গেন্ডারিয়া হরিচরণ রোডের একটি বাসায় এই দুর্ঘটনা ঘটে।

দগ্ধরা হলেন মোসলেম উদ্দিন (৬৫), তার স্ত্রী সালমা বেগম (৫০) ও তাদের ছেলে মেজবাহ উদ্দিন (২৮)। তাদেরকে জাতীয় বার্ন ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।

তাদের মধ্যে মেজবাহ উদ্দিন (২৮) নামে একজন মারা গেছেন। তার শরীরের ১০০ শতাংশ দগ্ধ ছিল। দগ্ধ অন্য দুজনের অবস্থাও আশঙ্কাজনক। 

আজ শুক্রবার (২২ আগস্ট) দুপুরে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের ভারপ্রাপ্ত আবাসিক চিকিৎসক ডা. মোহাম্মদ সুলতান মাহমুদ শিকদার এসব তথ্য নিশ্চিত করেছেন।

স্বজনরা জানান, বাসাটির দ্বিতীয় তলায় থাকে পরিবারটি। বাসার পাশেই বিদ্যুতের ট্রান্সফরমার। মাঝ রাতে ট্রান্সফরমারে একটি বিস্ফোরণ হয়। সেখান থেকে আগুন লেগে যায় বাসাটিতে। পরে আগুন ছড়িয়ে পড়লে দগ্ধ হন পরিবারটির ৩ সদস্য। ভোরে তাদেরকে উদ্ধার করে বার্ন ইনস্টিটিউটে নিয়ে আসা হয়।

দগ্ধ মোহাম্মদ মোসলিমের মেয়ে তাসনুভা তাবাসসুম বলেন, আমাদের বাসার দোতলার পাশে বিদ্যুতের ট্রান্সমিটার বসানো আছে। রাতে বৃষ্টি হওয়ার কারণে বারবার ট্রান্সমিটার স্পার্ক করছিল। একপর্যায়ে আগুন লেগে যায়। পরে ওই আগুন বাসার ভেতরে চলে এলে এতে বাবা-মা ও ভাই দগ্ধ হয়।
 
জাতীয় বার্নের চিকিৎসক সুলতান মাহমুদ শিকদার জানিয়েছেন, হাসপাতালে নেওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় মেজবাহ উদ্দিন মারা গেছেন। মোহাম্মদ মোসলিমের শরীরের ৯০ শতাংশ ও সালমা বেগমের শরীরের ৫৫ শতাংশ দগ্ধ হয়েছে। তাদের শ্বাসনালী পুড়ে গেছে। চিকিৎসাধীন দুজনের অবস্থাও আশঙ্কাজনক।

স্বদেশ প্রতিদিন/এমএএম



আরও সংবাদ   বিষয়:  গেন্ডারিয়া  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close