বুধবার ● ১১ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● গদখালীতে অপরাধ প্রতিরোধে পুলিশের সচেতনতামূলক সভা      ● নানাবাড়ি বেড়াতে এসে ভিমরুলের আক্রমণে প্রাণ গেল ৩ বছরের শিশুর      ● পিরোজপুরে ইয়াবাসহ আটক এক, শ্বশুরবাড়ি থেকে ককটেল ও তৈরির সরঞ্জাম উদ্ধার      ● ইরান যুদ্ধ ‘শেষ’ দাবি ট্রাম্পের, চালিয়ে যেতে চান নেতানিয়াহু      ● ডিসেম্বরে ৪ থেকে ৬টি শৈত্যপ্রবাহের আভাস      ● মিরপুরে পার্কিং করা তিন বাসে আগুন      ● গ্রিস থেকে এক ফ্লাইটে ফেরত পাঠানো হলো ৫১ বাংলাদেশিকে      ● সীমান্ত জেলায় পুলিশকে বাড়তি নজরদারির নির্দেশ      ● নেতানিয়াহু সরকারের একগুচ্ছ আইন বাতিলের উদ্যোগ আইজেনকোটের      ● আখাউড়ায় তিতাস কমিউটার ট্রেনে আগুন, আটক ২      ● এক দিনে ভরিতে স্বর্ণের দাম কমল ২ হাজার ৭৪১ টাকা      ● প্রতিরক্ষা, বাণিজ্য ও জ্বালানি সহযোগিতা বাড়াতে একমত বাংলাদেশ-তুরস্ক      
গদখালীতে অপরাধ প্রতিরোধে পুলিশের সচেতনতামূলক সভা
প্রতিনিধি, ঝিকরগাছা (যশোর)
প্রকাশ: বুধবার, ১১ নভেম্বর, ২০২৬, ১২:১৯ পিএম

যশোরের ফুলের রাজ্য হিসেবে পরিচিত ঝিকরগাছার গদখালীতে মাদক, ইভটিজিং, বাল্যবিবাহ ও কিশোর গ্যাং প্রতিরোধে জনসচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এসব সামাজিক অপরাধ প্রতিরোধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি অভিভাবক, শিক্ষক, জনপ্রতিনিধি ও সাধারণ মানুষকে সম্মিলিতভাবে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন পুলিশ কর্মকর্তারা।

সোমবার (১০ নভেম্বর) বিকেল ৩টায় উপজেলার হাড়িয়া ফুল মোড়ে ঝিকরগাছা থানা পুলিশের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।

ঝিকরগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম কিবরিয়া হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সিনিয়র সহকারী পুলিশ সুপার (নাভারণ সার্কেল) মো. আরিফ হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এম: সাইফুল্লাহ।

সভায় বক্তব্য রাখেন, ঝিকরগাছা থানার অফিসার ইনচার্জ (তদন্ত) ইদ্রিস আলী, নাভারণ ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি খায়রুজ্জামান মিনু, পানিসারা ইউনিয়ন বিএনপির সভাপতি কাজী আব্দুস সাত্তার, গদখালী ইউনিয়ন বিএনপির সভাপতি তবিবর রহমান তবি, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. তরিকুল ইসলাম, গদখালী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ওয়াহিদুজ্জামান লিটু, পানিসারা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ডা. আবুল খায়ের, নাভারণ ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক জহুরুল আলম লিন্টু, মোশাররফ হোসেন, যশোর ফুল উৎপাদন ও বিপণন সমবায় সমিতির সভাপতি আব্দুর রহিম, গদখালী ফুল চাষি ও ব্যবসায়ী সমিতির সহসভাপতি মনজুর আলম, পানিসারা ইউনিয়ন বিএনপি নেতা মীর ফয়েজ আহমেদ এবং ছাত্রদলের সাবেক সভাপতি নাহিদুজ্জামান নাহিদ।

প্রধান অতিথির বক্তব্যে মো. আরিফ হোসেন বলেন, মাদক, ইভটিজিং, বাল্যবিবাহ ও কিশোর গ্যাংয়ের বিস্তার সমাজ ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য বড় চ্যালেঞ্জ। এসব অপরাধ নির্মূলে শুধু পুলিশের ওপর নির্ভর করলে চলবে না; বরং পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, জনপ্রতিনিধি, ধর্মীয় নেতা ও সমাজের সচেতন মানুষকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্ব পালন করতে হবে।

তিনি আরও বলেন, তরুণদের খেলাধুলা, লেখাপড়া ও নৈতিক শিক্ষামূলক কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে পারলে অপরাধপ্রবণতা কমিয়ে আনা সম্ভব। একই সঙ্গে মাদক ও বাল্যবিবাহের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ, গণ্যমান্য ব্যক্তি, শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি পরিচালনা করেন ঝিকরগাছা থানার এএসআই মাসুদ রানা।

ফুলের সৌরভে পরিচিত গদখালীকে সামাজিক অপরাধমুক্ত ও নিরাপদ জনপদ হিসেবে গড়ে তুলতে এমন সচেতনতামূলক উদ্যোগকে সময়োপযোগী বলে মনে করছেন স্থানীয়রা।








স্বদেশ প্রতিদিন/এস পি


আরও সংবাদ   বিষয়:  যশোর   ঝিকরগাছা   গদখালী   সচেতনতামূলক সভা   ঝিকরগাছা থানা পুলিশ   মাদক   ইভটিজিং   বাল্যবিবাহ   কিশোর গ্যাং   অপরাধ প্রতিরোধ   নাভারণ সার্কেল   মো. আরিফ হোসেন  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close