বুধবার ● ২৮ অক্টোবর ২০২৬
   
শিরোনাম:
● চায়না শিল্পাঞ্চলের প্রথম কারখানা চালুর লক্ষ্য ১৮ মাসের মধ্যে      ● নারী চিকিৎসকের সামনে পুরুষের ব্যথা কমে কেন?      ● কৃষি বিশ্ববিদ্যালয় সদরে স্থাপনের দাবিতে বিক্ষোভ      ● ঘরে থেকেও চোখে জ্বালাপোড়া? স্বস্তি পাবেন যেভাবে      ● মাভাবিপ্রবির ২৭০০ কোটি টাকার প্রকল্প পাসের আশ্বাস শিক্ষামন্ত্রীর      ● বাউফলে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী      ● ডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৮২      ● হোমনায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত      ● মীরসরাইয়ে 'বিশ্ব হাত ধোয়া দিবস' পালিত       ● মায়ের মৃত্যুর সময় পাশে ছিলেন শিখর, জানালেন জাহ্নবি      ● পটুয়াখালীতে ‘বিশ্ব হাত ধোয়া দিবস-২০২৬’ পালিত      ● ‘কিং’-এর শুটিংয়ে ব্যস্ত, জন্মদিনে আয়োজন নেই শাহরুখের      
সাদুল্লাপুরে যানজট নিরসনে অংশীজনের সমন্বয়ে আলোচনা সভা
সাদুল্লাপুর (গাইবান্ধা) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২১ আগস্ট, ২০২৫, ১১:০৫ পিএম

গাইবান্ধার সাদুল্লাপুরে যানজট নিরসনে উপজেলা প্রশাসনের উদ্যোগে অংশীজনের সমন্বয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২১ আগস্ট) দুপুরে উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) কাজী মোহাম্মদ অনিক ইসলামের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়। 

সভায় বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) জসিম উদ্দিন, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজ উদ্দিন খন্দকার, উপজেলা প্রকৌশলী মো. মেনাজ, ধাপেরহাট ইউপি চেয়ারম্যান শহিদুল ইসলাম শিপন, বণিক সমিতির সভাপতি স্বপন, রিপোর্টার্স ক্লাব সভাপতি শহিদুল হক প্রমুখ।

এছাড়াও আলোচনায় অংশ নেন জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের প্রতিনিধি।

বক্তারা বলেন, বর্তমানে সাদুল্লাপুরে যানজট নিত্যদিনের দুর্ভোগে পরিণত হয়েছে। এর ফলে সাধারণ মানুষ, ব্যবসায়ী, শিক্ষার্থী ও রোগীরা প্রতিনিয়ত মানসিক অস্বস্তি, সময় ও অর্থের অপচয়সহ নানা সমস্যায় পড়ছেন। বিশেষ করে সাদুল্লাপুর চারমাথা মোড় ও ধাপেরহাট আন্ডারপাস এলাকায় পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করেছে। অবৈধ পার্কিং, রিকশা ও অনুমতিহীন যানবাহন চলাচল, ফুটপাত ও সড়ক দখল, অটোরিকশার বিশৃঙ্খল চলাচল এবং চালকদের নিয়ম না মানা—এসব কারণে শহরে এক অস্থিতিশীল পরিবেশ তৈরি হয়েছে।

ইতোমধ্যে যানজট নিরসনে সাত সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। কমিটির পরামর্শ অনুযায়ী দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়া হবে বলে জানানো হয়। তবে এ বিষয়ে সবার আগে স্থানীয় জনগণকে সচেতন হওয়ার ওপর জোর দেন বক্তারা।

স্বদেশ প্রতিদিন/ আরএফ


আরও সংবাদ   বিষয়:   যানজট  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close