বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
জাবিতে ভাঙন বিতর্কে বাগছাস, আংশিক প্যানেল ঘোষণা
জাবি প্রতিনিধি:
প্রকাশ: বৃহস্পতিবার, ২১ আগস্ট, ২০২৫, ১০:৩২ পিএম

আসন্ন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচনে অংশ নিতে প্যানেল ঘোষণা করেছে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ (বাগছাস) জাবি শাখা। তবে ঘোষণার আগেই সংগঠনটিতে ভাঙনের সুর স্পষ্ট হয়েছে।

দীর্ঘ আলোচনার পর বাগছাস ‘শিক্ষার্থী ঐক্য ফোরাম’ নামে প্যানেল গঠন করে। কিন্তু এর আগেই সংগঠনের যুগ্ম আহ্বায়ক মো. নাজমুল ইসলাম বুধবার (২০ আগস্ট) রাতে ফেসবুকে পদত্যাগের ঘোষণা দেন। পরদিন সংবাদ সম্মেলনে তিনি অভিযোগ করেন, “দলের প্রভাবশালী নেতারা ত্যাগীদের অবমূল্যায়ন করছেন, প্যানেল গঠনে পক্ষপাতিত্ব ও স্বজনপ্রীতি হয়েছে।”

নাজমুলের পদত্যাগকে কেন্দ্র করে সংগঠনের ভেতরে দ্বন্দ্ব তীব্র আকার ধারণ করে। একইসঙ্গে পদত্যাগের হুমকি দিয়েছেন সিনিয়র যুগ্ম আহ্বায়ক কাউসার আলম আরমানও। তাদের অভিযোগ, যোগ্য ও ত্যাগী কর্মীদের উপেক্ষা করে প্যানেল চূড়ান্ত করা হয়েছে।

অন্যদিকে, বাগছাস জাবি শাখার সদস্য সচিব আবু তৌহিদ মো. সিয়াম এসব অভিযোগ অস্বীকার করে বলেন, “সংগঠনের সিদ্ধান্ত অনুযায়ী যারা যোগ্য বলে বিবেচিত হয়েছেন, তাদেরকেই প্যানেলে রাখা হয়েছে। এখানে ব্যক্তিগত স্বার্থের কোনো স্থান নেই।”

আংশিক প্যানেল ঘোষণা
বৃহস্পতিবার (২১ আগস্ট) মনোনয়ন জমা দেওয়ার পর সংগঠনটি ‘শিক্ষার্থী ঐক্য ফোরাম’ নামে আংশিক প্যানেল ঘোষণা করে।
প্যানেলে—ভিপি: আহ্বায়ক আরিফুজ্জামান উজ্জ্বল, জিএস: সদস্য সচিব আবু তৌহিদ মো. সিয়াম, এজিএস: জিয়া উদ্দিন আয়ান ও নারী এজিএস: মালিহা নামলাহ।

সংগঠনের শীর্ষ নেতারা জানিয়েছেন, শিগগিরই পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা করা হবে।

স্বদেশ প্রতিদিন/এনআর


আরও সংবাদ   বিষয়:  জাবি  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close