বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
গণঅভ্যুত্থানের এক বছর পরও বিদ্যালয়ে শেখ হাসিনার প্রচারণা বই
পঞ্চগড় প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২১ আগস্ট, ২০২৫, ১১:১৩ পিএম

পঞ্চগড়ের বোদা উপজেলার ৯৬নং বেংহারী সরকারপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এখনো সংরক্ষিত রয়েছে শেখ হাসিনা ও আওয়ামী শাসনের প্রচারণামূলক শতাধিক বই। 

স্থানীয়দের অভিযোগ, গণঅভ্যুত্থানে শেখ হাসিনার পতনের প্রায় এক বছর পার হলেও বিদ্যালয়ের আলমারিতে ‘শেখ হাসিনা’, ‘মুজিব আমার পিতা’, ‘রাজপুত্র শেখ রাসেল’, ‘মুজিব বাংলার বাংলা’*সহ নানা প্রচারণার বই অক্ষত অবস্থায় রাখা হয়েছে।

সরেজমিনে দেখা যায়, বিদ্যালয়ের একটি আলমারিতে এসব বই সাজানো রয়েছে, যা শিক্ষার্থীদের কাছে একধরনের “ফ্যাসিবাদী কর্ণার” তৈরি করেছে বলে অভিযোগ করেন অভিভাবক ও স্থানীয়রা।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ফজলে রাব্বি ক্ষোভ প্রকাশ করে বলেন,
“২০২৪ সালের জুলাই বিপ্লবের সময় শেখ হাসিনা ও তার দোসররা বর্বরোচিত গণহত্যা চালিয়েছিল। অথচ এক বছর পরও সরকারি প্রতিষ্ঠানে তাদের প্রচারণা বই রাখা দুঃখজনক। দ্রুত এগুলো অপসারণ করা উচিত।”

বিদ্যালয়ের প্রধান শিক্ষক হবিবর রহমান জানান, “বইগুলো এক কোণে পড়ে ছিল, আমরা খেয়াল করিনি। তবে আগামী রোববার বিদ্যালয় খোলার সঙ্গে সঙ্গে সব বই পুড়িয়ে ফেলা হবে।”

বিদ্যালয়ের সভাপতি আজমল আজাদ বলেন, “প্রধান শিক্ষকদের স্পষ্টভাবে নির্দেশনা দেওয়া হয়েছিল এসব বই সরিয়ে ফেলতে। কেন ওই বিদ্যালয়ে এখনো রাখা হয়েছে, তা প্রধান শিক্ষককেই ব্যাখ্যা করতে হবে।”

জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সমেশ চন্দ্র মজুমদার বলেন, “বিষয়টি আমরা জেনেছি এবং তদন্ত চলছে। তদন্ত শেষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

স্বদেশ প্রতিদিন/ আরএফ


আরও সংবাদ   বিষয়:  গণঅভ্যুত্থান  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close