বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
মালয়েশিয়ায় অবৈধ অবস্থানের অভিযোগে বাংলাদেশিসহ আটক ৯৪
স্বদেশ ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ২১ আগস্ট, ২০২৫, ১:৩৩ পিএম আপডেট: ২১.০৮.২০২৫ ১:৩৬ PM
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

মালয়েশিয়ার সেলাঙ্গর রাজ্যে পৃথক দুটি অভিযানে ৯৪ জন অবৈধ অভিবাসীকে আটক করেছে মালয়েশিয়ার ইমিগ্রেশন বিভাগ। 

ইমিগ্রেশনের মহাপরিচালক দাতুক জাকারিয়া শাবান জানান, গত সোমবার (১৮ আগস্ট) প্রথম অভিযান চালানো হয় কাজাং এলাকার বন্দর সুঙ্গাই লং-এর একটি বিনোদন পার্কে। প্রায় দুই সপ্তাহের নজরদারির পর দুপুর ১টা ৪০ মিনিটে শুরু হওয়া অভিযানে ১২৩ জনকে জিজ্ঞাসাবাদ করা হয়। তাদের মধ্যে ৪৬ জনের বৈধ কাগজপত্র না থাকায় আটক করা হয়।

আটকদের মধ্যে রয়েছেন ৩১ জন পুরুষ, মিয়ানমারের ৯ নারী, ইন্দোনেশিয়ার ২ পুরুষ, ৩ বাংলাদেশি পুরুষ এবং একজন থাই নারী। পরে তাদের বেরানং-এর মিলেনিয়াম ইমিগ্রেশন ডিটেনশন ডিপোতে পাঠানো হয়।

পরদিন মঙ্গলবার বালাকং-এর একটি শিল্প কারখানা ও পুচং-এর একটি সুপারমার্কেটে অভিযান চালায় ইমিগ্রেশন কর্তৃপক্ষ। সকাল ১১টা ৪৫ মিনিটে শুরু হওয়া অভিযানে ৬৪ জনকে যাচাই করা হয় এবং এর মধ্যে ৪৮ জনকে আটক করা হয়।

আটকদের বয়স ১৮ থেকে ৪৯ বছরের মধ্যে। এদের বেশিরভাগই বাংলাদেশ, ইন্দোনেশিয়া, মিয়ানমার, নেপাল, ভারত ও পাকিস্তানের নাগরিক।

দাতুক জাকারিয়া জানান, অভিযানের সময় অনেকেই পালানোর চেষ্টা করলেও কর্মকর্তারা সতর্ক থেকে তাদের আটক করতে সক্ষম হয়েছেন। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, বৈধ কাগজপত্র ছাড়া বিদেশি কর্মী নিয়োগকারীরাও আইনের আওতায় আসবেন।

আটকদের বিরুদ্ধে ১৯৫৯/৬৩ সালের ইমিগ্রেশন আইনের ধারা ৬(১)(গ), ১৫(১)(গ) এবং ১৯৬৩ সালের ইমিগ্রেশন রেগুলেশনের ৩৯(খ) অনুযায়ী মামলা চলছে।

মহাপরিচালক বলেন, “অবৈধভাবে অবস্থান, ভিসা অপব্যবহার বা সময়সীমা অতিক্রমকারীদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অব্যাহত থাকবে।”

স্বদেশ প্রতিদিন/এমএএম



আরও সংবাদ   বিষয়:  মালয়েশিয়া   বাংলাদেশি  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close