বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
খুবিতে দীনি কমিউনিটির উদ্যোগে আলোচনা সভা
খুবি প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২১ আগস্ট, ২০২৫, ৮:০৮ AM আপডেট: ২১.০৮.২০২৫ ১১:৩২ এএম
খুবিতে দীনি কমিউনিটির উদ্যোগে আলোচনা সভা

খুবিতে দীনি কমিউনিটির উদ্যোগে আলোচনা সভা

খুলনা বিশ্ববিদ্যালয়ের দীনি কমিউনিটির উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।  
 
গতকাল বুধবার (২০ আগস্ট) এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এতে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন লেখক ও অ্যাক্টিভিস্ট শামসুল আরেফিন শক্তি এবং দায়ী অ্যাক্টিভিস্ট জাকারিয়া মাসুদ।

বক্তারা সমাজে ইতিবাচক পরিবর্তন, নৈতিকতা এবং তরুণ প্রজন্মের আত্মিক উন্নয়ন নিয়ে প্রেরণাদায়ক বক্তব্য প্রদান করেন। 

শামসুল আরেফিন শক্তি বলেন, “ইসলামকে কেবল একটি বিষয় হিসেবে নয় বরং জীবন গঠনের প্রধান মাধ্যম হিসেবে গ্রহণ করা উচিত।” 

তিনি বর্তমান প্রেক্ষাপটে সচেতন তরুণদের ভূমিকার ওপর গুরুত্বারোপ করে উল্লেখ করেন, শিক্ষিত প্রজন্ম কেবল ডিগ্রিধারী নয়, মূল্যবোধসম্পন্ন নাগরিক হিসেবেও গড়ে উঠতে হবে।

দায়ী অ্যাক্টিভিস্ট জাকারিয়া মাসুদ তরুণদের ধর্মীয় ও নৈতিক চেতনায় উদ্বুদ্ধ করার প্রয়োজনীয়তার ওপর আলোকপাত করেন। তিনি বলেন, “সঠিক দিকনির্দেশনা ও আধ্যাত্মিক অনুশীলনের মাধ্যমে শিক্ষার্থীরা নিজেদেরকে দুনিয়া ও আখেরাতের জন্য উপযোগী মানুষ হিসেবে গড়ে তুলতে পারবে।” 

সভায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সক্রিয়ভাবে অংশ নেয় এবং প্রশ্নোত্তর পর্বে বক্তাদের সঙ্গে মতবিনিময় করে। শিক্ষার্থীরা জানান, এ ধরনের অনুষ্ঠান তাদের চিন্তাধারায় ইতিবাচক প্রভাব ফেলবে এবং জীবনের দিকনির্দেশনা পেতে সহায়ক হবে।

অনুষ্ঠানটি পরিচালনা করেন দীনি কমিউনিটির সদস্যরা। শেষে দেশ, জাতি ও শিক্ষার্থীদের কল্যাণ কামনা করে দোয়া করা হয়।

স্বদেশ প্রতিদিন/এমএএম



আরও সংবাদ   বিষয়:  খুবি   দীনি কমিউনিটি  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close