প্রকাশ: বৃহস্পতিবার, ২১ আগস্ট, ২০২৫, ৬:০১ AM আপডেট: ২৫.০৮.২০২৫ ৪:১৬ PM

সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি) নতুন জনবল নিয়োগ দিচ্ছে। সম্প্রতি প্রতিষ্ঠানটি রিসার্চ অ্যাসোসিয়েট পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন আগামী ৩০ আগস্ট ২০২৫ পর্যন্ত।
নির্বাচিত প্রার্থীরা মাসিক ৬১,৬০০ টাকা বেতনসহ প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী অন্যান্য সুবিধাও পাবেন
আবেদন সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য
• প্রতিষ্ঠান: সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি)
• পদের নাম: রিসার্চ অ্যাসোসিয়েট
• পদসংখ্যা: নির্ধারিত নয়
• চাকরির ধরন: ফুলটাইম (অফিসে কাজ)
• আবেদন শুরু: ১৯ আগস্ট ২০২৫
• আবেদনের শেষ তারিখ: ৩০ আগস্ট ২০২৫
• অফিশিয়াল ওয়েবসাইট: cpd.org.bd
যোগ্যতা
• শিক্ষাগত যোগ্যতা: অর্থনীতি বা সামাজিক বিজ্ঞানে স্নাতকোত্তর ডিগ্রি
• অতিরিক্ত দক্ষতা: এক্সেল, স্টাটা, আর, পাইথন, ইভিউস, ট্যাবলো, পাওয়ারবিআইসহ পরিসংখ্যান ও অর্থনীতি বিশ্লেষণের সফটওয়্যার ব্যবহারে দক্ষতা
• অভিজ্ঞতা: প্রয়োজন নেই
• প্রার্থীর ধরন: নারী-পুরুষ উভয়ই আবেদন করতে পারবেন
• বয়সসীমা: নির্ধারিত নয়
• কর্মস্থল: দেশের যেকোনো স্থান
বিস্তারিত তথ্য ও আবেদন করতে ভিজিট করুন: CPD Official Job Notice
স্বদেশ প্রতিদিন/ আরএফ