বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম ঢাকা মহানগর দক্ষিণ কমিটি      
কারাদণ্ড এড়াতে চার বছরে তিনবার গর্ভধারণ, অতঃপর.
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ২১ আগস্ট, ২০২৫, ৫:৫৪ AM আপডেট: ২১.০৮.২০২৫ ৫:৫৭ এএম

চীনের শানসি প্রদেশে প্রতারণার মামলায় পাঁচ বছরের সাজা হয়েছিল চেন হং নামের এক নারীর। কিন্তু জেলে যাওয়া এড়াতে তিনি বেছে নেন এক অদ্ভুত কৌশল— বারবার গর্ভধারণ। 

চীনের আইনে গর্ভবতী নারী বা সদ্য সন্তান জন্ম দেওয়া নারীরা বিশেষ ক্ষেত্রে কারাগারের বাইরে সাজা ভোগ করতে পারেন। সেই আইনি ফাঁক ব্যবহার করেই চার বছরের মধ্যে তিন সন্তানের জন্ম দেন তিনি।

গত মে মাসে তৃতীয় সন্তানের জন্মের বিষয়টি ধরা পড়ে। তবে শিশুটির নিবন্ধন হয় তার ননদের নামে। পরে চেন স্বীকার করেন— তিনি তালাকপ্রাপ্ত, প্রথম দুই সন্তান সাবেক স্বামীর কাছে আছে এবং তৃতীয় সন্তানটি দিয়েছেন স্বামীর বোনকে। তদন্তকারীদের ধারণা, সচেতনভাবেই গর্ভধারণকে জেল এড়ানোর উপায় হিসেবে ব্যবহার করেছেন তিনি।

এরপর সাজা শেষ হওয়ার এক বছরেরও কম সময় বাকি থাকতেই চেন হংকে আটক কেন্দ্রে পাঠানো হয়। চীনা বিচার বিভাগ জানিয়েছে, তাকে আইন সম্পর্কে অবহিত করা হয়েছে এবং বাকি শাস্তি ভোগে তিনি রাজি হয়েছেন।

ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। কেউ লিখেছেন, “এই তিনটি শিশু জন্ম নিয়েছে শুধু মায়ের কারাদণ্ড এড়ানোর জন্য— যা ভীষণ দুঃখজনক।” আরেকজনের মন্তব্য— “আমার বিস্ময় লেগেছে, কীভাবে তিনি এত সহজে বারবার গর্ভবতী হতে পেরেছেন।”

তবে এটি প্রথম ঘটনা নয়। ২০০৫ সালে দুর্নীতির দায়ে আজীবন কারাদণ্ড পাওয়া জেং নামের এক নারী টানা ১০ বছরে ১৪ বার গর্ভবতী হয়েছিলেন। এর মধ্যে ১৩টি সত্য প্রমাণিত হয়। এক দশক কারাদণ্ড এড়ানোর পর অবশেষে তাকে সাজা ভোগ করতে হয়।

চীনের আইনে গুরুতর অসুস্থতা, গর্ভাবস্থা, সন্তান লালনপালন বা শারীরিক-মানসিক অক্ষমতার ক্ষেত্রে কারাবন্দিদের জেলের বাইরে শাস্তি ভোগের সুযোগ থাকে। চেন হং মূলত এই আইনকেই কাজে লাগিয়ে তিন সন্তানের জন্ম দেন।

সূত্র: সাউথ চায়না মর্নিং পোস্ট, এনডিটিভি

স্বদেশ প্রতিদিন/ আরএফ


আরও সংবাদ   বিষয়:   গর্ভধারণ  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close