শুক্রবার ● ২৫ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
● দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       ● নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       ● আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      ● সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      ● সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       ● আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      ● লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      ● কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      ● প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ● ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      ● অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ● ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
জাপান ও কানাডায় চালু হচ্ছে এনআইডি সেবা
স্বদেশ ডেস্ক
প্রকাশ: বুধবার, ২০ আগস্ট, ২০২৫, ৩:০৯ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

আগস্ট মাসের শেষ সপ্তাহে জাপানে এবং সেপ্টেম্বরের শুরুতে কানাডায় প্রবাসী বাংলাদেশিদের ভোটার নিবন্ধন ও জাতীয় পরিচয়পত্র সেবা চালু হচ্ছে। 

ইতোমধ্যে জাপানের টোকিও, কানাডার টরেন্টো ও অটোয়ায় কারিগরি টিমের যন্ত্রপাতি স্থাপন, প্রশিক্ষণের কাজ শেষ হয়েছে। নির্বাচন কমিশনের এনআইডি উইং মহাপরিচালক এএসএম হুমায়ুন কবীর এসব তথ্য নিশ্চিত করেছেন।  

তিনি বলেন, “যন্ত্রপাতি স্থাপন শেষ হয়েছে, অনেককে এনআইডি প্রদানে টেস্ট অ্যান্ড ট্রায়ালও চলছে। আনুষ্ঠানিক উদ্বোধন হবে শীঘ্রই।”

জুলাই মাসে জাপানে শুরু করার কথা থাকলেও সেখানকার স্থানীয় জটিলতায় তা পিছিয়ে যায়। নির্বাচন কমিশন-ইসি সচিব আখতার আহমেদ জাপানে গেছেন। 

তার সফরসূচি অনুযায়ী তিনি ১৯ থেকে ২১ অগাস্ট পর্যন্ত টোকিওতে থাকবেন। সেখানে কারিগরি টিমের যন্ত্রপাতি স্থাপন, দূতাবাসের সংশ্লিষ্ট জনবলকে প্রশিক্ষণের বিষয়টি পরিদর্শন ও তত্ত্বাবধান করবেন তিনি।

চলতি মাসের শেষ সপ্তাহে কানাডায় যাচ্ছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। 

সিইসি সফরসূচি অনুযায়ী তিনি ২৮ অগাস্ট থেকে ৩ সেপ্টেম্বর পর্যন্ত কানাডায় থাকবেন। ভোটার নিবন্ধন ও এনআইডি সেবার কাজ উদ্বোধন করবেন তিনি। 

তার সঙ্গে যাচ্ছেন লালমনিরহাট জেলা নির্বাচন কর্মকর্তা মো. লুৎফুল কবির সরকার। সেখানে প্রবাসী বাংলাদেশিদের ভোটার নিবন্ধন বিষয়ে মতবিনিময় সভাও অনুষ্ঠিত হবে বলে জানা গেছে।

কানাডায় ১০ অগাস্ট থেকে কারিগরি টিম কাজ করছে। জাপান ও কানাডায় এনডিআই সেবা চালু হলে ১০ দেশের বাংলাদেশি প্রবাসীরা ১৭টি মিশন অফিসের মাধ্যমে এ সেবার আওতায় আসবেন।

২০০৭-২০০৮ সালে ছবিসহ ভোটার তালিকা প্রণয়ন শুরুর সময়ই প্রবাসী বাংলাদেশিদের ভোটার করা ও এনআইডি দেয়ার দাবি ওঠে। দীর্ঘদিন ধরে প্রবাসী বাংলাদেশিদের ভোটার নিবন্ধন নিয়ে নানা ধরনের জটিলতা পেরিয়ে তৎকালীন কমিশন ২০১৯ সালের নভেম্বরে মালয়েশিয়ায় অনলাইন নিবন্ধনের কার্যক্রম শুরু করে। কিন্তু কোভিড মহামারীতে সেই উদ্যোগ থেমে যায়।

পরে আবার সেই কাজে গতি আনার উদ্যোগ নিলেও গত কমিশনের সময় ২০২৩ সালের জুলাইয়ে কার্যক্রম শুরু হয়। তবে, ২০২৪ সালের ৫ অগাস্টের পটপরিবর্তনের পর আবার স্থবিরতা দেখা দেয় এ কার্যক্রমে। এ ধারাবাহিকতায় বর্তমান এ এম এম নাসির উদ্দিন কমিশন কার্যক্রম শুরু করে। 

ইতোমধ্যে সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব, যুক্তরাজ্য, ইতালি, কুয়েত, কাতার, মালয়েশিয়া, অস্ট্রেলিয়ায় প্রবাসী বাংলাদেশিদের এনআইডি সেবা দেয়া হচ্ছে।

জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের কর্মকর্তারা জানান, মে মাসের মাঝামাঝি পর্যন্ত সাতটি দেশে মোট আবেদন করেছেন ৪৫ হাজার ১৮৪ জন। তাদের মধ্যে আঙুলের ছাপ দিয়ে নিবন্ধন সেরেছেন ২৮ হাজার ৯২৬ জন। তদন্তে বাতিল হয়েছে ৩ হাজার ৫৬৩টি আবেদন। বিভিন্ন উপজেলায় তদন্তাধীন রয়েছে ২১ হাজার ৮৮৯টি আবেদন। 

উল্লেখ্য, এখন পর্যন্ত প্রবাসে ১১ হাজারেরও বেশি নাগরিক জাতীয় পরিচয়পত্র পেয়েছেন। পর্যায়ক্রমে ৪০টি দেশে এনআইডি সেবা চালুর পরিকল্পনা রয়েছে ইসির।

স্বদেশ প্রতিদিন/এমএএম



আরও সংবাদ   বিষয়:  এনআইডি   






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close