বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
প্যানেল চূড়ান্ত হয়নি, একক প্রার্থী হিসেবে মনোনয়নপত্র নিয়েছেন ছাত্রদল নেতারা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ১৮ আগস্ট, ২০২৫, ৭:৩০ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদ (ডাকসু) নির্বাচনে প্যানেল চূড়ান্ত করতে পারেনি। তবে মনোনয়নপত্র সংগ্রহের শেষ দিনে একক প্রার্থী হিসেবে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন সংগঠনটির নেতাকর্মীরা।

আজ সোমবার (১৮ আগস্ট) বিকেলে বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনের তৃতীয় তলায় ডাকসুর প্রধান রিটার্নিং কর্মকর্তার কাছ থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন তারা। দুপুরের পর থেকে তিন ধাপে ভাগ হয়ে প্রধান রিটার্নিং কর্মকর্তার কাছ থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন ছাত্রদলের নেতাকর্মীরা।

ছাত্রদল নেতারা বলছেন, সংগঠন থেকে আগ্রহী শিক্ষার্থীদের মনোনয়নপত্র সংগ্রহ করতে নির্দেশনা দেওয়া হয়েছে। সে কারণে তারা একক প্রার্থী হিসেবে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। তবে কে কোন পদে প্রার্থী হবেন, সেটি এখনো ঠিক হয়নি। আজ রাতের মধ্যে প্যানেল চূড়ান্ত হতে পারে।

ছাত্রদলের জসীমউদ্‌দীন হল শাখার আহ্বায়ক তানভীর বারী হামিম বলেন, ‘‘জাতীয়তাবাদী ছাত্রদলের প্যানেল এখনো চূড়ান্ত হয়নি। আজকে রাতে আমাদের প্যানেল চূড়ান্ত হবে। তবে আজ যেহেতু মনোনয়ন ফরম নেওয়ার শেষ দিন, তাই শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে মনোনয়নপত্র সংগ্রহ করেছি।”

প্যানেল চূড়ান্তে দেরি হওয়ার বিষয়ে এক প্রশ্নের জবাবে তানভীর বারী হামীম বলেন, ‘‘ছাত্রদল বৃহৎ একটি ছাত্রসংগঠন।
গত দুই দশকে অনেক শিক্ষার্থী ত্যাগ স্বীকার করে আসছেন। ২৮টি পদের বিপরীতে ছাত্রদলের প্রায় ৪০০ প্রার্থী রয়েছে। যোগ্যতায় কেউ কারো থেকে পিছিয়ে নেই। যার কারণে চূড়ান্ত হতে কিছুটা বিলম্ব হচ্ছে।’’

উল্লেখ্য, ডাকসুর তফসিল অনুযায়ী, ডাকসুতে মনোনয়নপত্র সংগ্রহের শেষ দিন ছিল আজ। যাচাই-বাছাই শেষে ২১ আগস্ট দুপুর ১টার সময় চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে।

ছাত্রদল ছাড়াও মনোনয়নপত্র সংগ্রহের শেষ দিনে ইসলামী ছাত্রশিবির, গণতান্ত্রিক ছাত্র সংসদ, ছাত্র অধিকার পরিষদ, বাম গণতান্ত্রিক ছাত্র জোট, ইসলামী আন্দোলন বাংলাদেশ, জুলাই আন্দোলনের অন্যতম সংগঠক উমামা ফাতেমা মনোনয়নপত্র নিয়েছেন।


স্বদেশ প্রতিদিন/আইএমএস



আরও সংবাদ   বিষয়:  প্যানেল   চূড়ান্ত   ছাত্রদল  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close