বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
২০২৮ থেকে বদলে যাবে শিক্ষার কারিকুলাম      কেটি পেরি গাইবেন দুবাইয়ে বর্ষবরণ অনুষ্ঠানে      টি-টোয়েন্টি র‌্যাংকিংয়ে সেরা পাঁচ ব্যাটসম্যান      সংকট কাটলে জ্বালানি তেলের দাম পুনরায় সমন্বয় করবে সরকার      কোমল রানীকে সঙ্গে নিয়ে লালবাগচা রাজার মণ্ডপে গোবিন্দ      পদোন্নতির জন্য জ্যেষ্ঠতা তালিকা করবে নার্সিং অধিদপ্তর      বিচ্ছেদে বেশি কষ্ট পান নারী না পুরুষ?      সন্ত্রাস-নাশকতার বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি রিজভীর      মটোরোলার নতুন ফ্ল্যাগশিপ সিগনেচার ২৭ উন্মোচন      ‘সুপার ইন্টেলিজেন্স’ এআই নিয়ে কেন বাড়ছে উদ্বেগ      হাসিনা-কাদেরসহ ১১ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানি আজ      ব্যালন ডি’অরের দৌড়ে পিছিয়ে পড়ছেন এমবাপ্পে-ইয়ামাল?      
শিক্ষার মানোন্নয়নে প্রশিক্ষিত শিক্ষক তৈরির ওপর গুরুত্ব
স্বদেশ ডেস্ক
প্রকাশ: বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬, ৫:২৪ পিএম

প্রতিটি শিশুর জন্য দ্বাদশ শ্রেণি পর্যন্ত মানসম্মত শিক্ষার সুযোগ নিশ্চিত করা গেলে দেশের শিক্ষাব্যবস্থায় ইতিবাচক পরিবর্তন আসবে বলে মন্তব্য করেছেন পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ আব্দুর রহিম সাকি।

বুধবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার মাওলাগঞ্জ বাজার অডিটোরিয়ামে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও শিক্ষা উপকরণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে জিপিএ-৫ পাওয়া ১১০ জন কৃতি শিক্ষার্থীকে ক্রেস্ট ও ফলদ গাছের চারা দিয়ে সংবর্ধনা দেওয়া হয়। পাশাপাশি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের নিরাপদ পানির জন্য ১৩৯টি পানির ফিল্টার এবং ২৬০ জন মেধাবী শিক্ষার্থীর মধ্যে সাইকেল ও ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়।

প্রশিক্ষিত শিক্ষক তৈরিতে গুরুত্ব

জোনায়েদ আব্দুর রহিম সাকি বলেন, শিক্ষার মান উন্নয়নে শিক্ষকদের মর্যাদা ও পারিশ্রমিক বৃদ্ধির পাশাপাশি প্রশিক্ষণের ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে। যোগ্য ও প্রশিক্ষিত শিক্ষক নিশ্চিত করা গেলে শিক্ষার্থীদের আরও ভালো মানের শিক্ষা দেওয়া সম্ভব হবে।

তিনি বলেন, কোনো শিশুই যেন শিক্ষার সুযোগ থেকে বঞ্চিত না হয়, তা নিশ্চিত করতে হবে। শিক্ষার্থীদের ঝরে পড়া রোধ এবং সবার জন্য মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে রাষ্ট্রীয়ভাবে বিভিন্ন উদ্যোগ নেওয়া হচ্ছে।

শিক্ষার্থীদের নৈতিক শিক্ষার আহ্বান

অনুষ্ঠানে বক্তারা বলেন, শিক্ষার্থীদের শুধু একাডেমিক ফলাফলের দিকে নয়, নৈতিকতা, মানবিক মূল্যবোধ ও দেশপ্রেমের দিকেও গুরুত্ব দিতে হবে। ভবিষ্যতে দেশ ও সমাজের জন্য দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে উঠতে এসব গুণের বিকাশ জরুরি।

উপজেলা নির্বাহী কর্মকর্তা আল ইমরানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি কৃষিবিদ মেহেদী হাসান পলাশ, সাধারণ সম্পাদক একেএম ভিপি মুসা, উপজেলা শিক্ষা কর্মকর্তা জাহাঙ্গীর আলম চৌধুরী, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল আজিজসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বাঞ্ছারামপুর সরকারি এস এম পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আতিকুর রহমান।





স্বদেশ প্রতিদিন/এফএইচ






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close