সোমবার ● ৯ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● সিলেট টেস্টে ৩৬৯ রানের লক্ষ্যে ব্যাট করছে বাংলাদেশ      ● রাশিয়ার হামলায় ইউক্রেনে বিদ্যুৎহীন সাড়ে ৮ লাখ মানুষ      ● কপ-৩১ সম্মেলনে যোগ দিতে মঙ্গলবার তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী      ● আলোচনায় অগ্রগতি হলে ইরানে হামলার সম্ভাবনা কম: ট্রাম্প      ● শ্রমিক অসন্তোষে তিন জেলায় ৩৪ প্লাটুন বিজিবি মোতায়েন      ● ২২ ক্যারেটের স্বর্ণের ভরি ২ লাখ ২৬ হাজার ৯২৩ টাকা      ● জেদ্দায় আন্তর্জাতিক হজ সম্মেলন শুরু, অংশ নিয়েছেন ধর্মমন্ত্রী      ● তিন ধাপে হবে শিক্ষক নিয়োগ পরীক্ষা      ● পাসপোর্ট ও এনআইডি চেয়ে দূতাবাসে শেখ হাসিনার চিঠি      ● ৩৭৫১ প্রশ্ন নিয়ে আজ বসছে সংসদের চতুর্থ অধিবেশন      ● মালিবাগে সিআইডি অফিসের পার্কিংয়ে ককটেল বিস্ফোরণ      ● তরমুজের ক্ষেত রক্ষায় কাটা হচ্ছে নদীর বুক!      
১৩তম থেকে ১৮তম বিজেএস, পাঁচবারই প্রথম রাবির শিক্ষার্থী
স্বদেশ ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ৪:০৩ পিএম

বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস (বিজেএস) পরীক্ষায় ধারাবাহিক সাফল্য ধরে রেখেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) আইন বিভাগের শিক্ষার্থীরা। সর্বশেষ ছয়টি বিজেএস পরীক্ষার মধ্যে পাঁচটিতেই মেধাতালিকায় প্রথম স্থান অর্জন করেছেন বিশ্ববিদ্যালয়টির আইন বিভাগের শিক্ষার্থীরা।

বুধবার (২৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় প্রকাশিত ১৮তম বিজেএস পরীক্ষার ফলাফলে প্রথম স্থান অর্জন করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের আইন বিভাগের শিক্ষার্থী আরিফুল করিম সিয়াম।

এর আগে ১৩তম থেকে ১৬তম বিজেএস পরীক্ষায় টানা চারবার প্রথম স্থান অর্জন করেন রাবির আইন বিভাগের শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, ১৬তম বিজেএসে প্রথম হন নুসরাত জেরিন জেনী, ১৫তম পরীক্ষায় আশিকুজ্জামান, ১৪তম বিজেএসে সুমাইয়া নাসরিন শামা এবং ১৩তম বিজেএসে প্রথম হন শিউলী নাহার। তারা সবাই রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষার্থী।

তবে ১৭তম বিজেএস পরীক্ষায় প্রথম স্থান রাবির কোনো শিক্ষার্থী পাননি। ফলে সর্বশেষ ছয় পরীক্ষার মধ্যে পাঁচটিতে রাবির শিক্ষার্থীদের প্রথম হওয়ার এই ধারাবাহিকতা তৈরি হয়েছে।

১৮তম বিজেএসে প্রথম স্থান অর্জন করে নিজের অনুভূতি জানিয়ে আরিফুল করিম সিয়াম বলেন, ‘আমার যতটুকু সামর্থ্য ছিল, তা দিয়ে ভালো করার চেষ্টা করেছি। বাকিটা মহান আল্লাহর দান। অনেকেই হয়তো আমার চেয়েও বেশি যোগ্য ছিলেন, কিন্তু দিনশেষে সৃষ্টিকর্তা যাকে ইচ্ছা কবুল করেন।’

আইন বিভাগের জুনিয়রদের উদ্দেশে তিনি বলেন, দীর্ঘ এই যাত্রায় যেন কেউ ধৈর্য না হারান। প্রস্তুতির সময় প্রতিদিন সমান সাফল্য আসবে না। কখনো ঘাটতি থাকবে, আবার কখনো ভালো হবে। তবে পড়াশোনার ধারাবাহিকতা বজায় রাখা এবং নিয়মিত পরীক্ষার মাধ্যমে নিজেকে ধীরে ধীরে প্রস্তুত করা জরুরি।

এদিকে ১৮তম বিজেএসে রাবির শিক্ষার্থী প্রথম হওয়ায় সন্তোষ প্রকাশ করেছেন বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের সভাপতি সাঈদা আঞ্জু। তিনি বলেন, ‘খুবই ভালো লাগছে শুনে। রাবির আইন বিভাগ থেকে আবারও দেশসেরা হয়েছে—এটা অবশ্যই আমার ও বিশ্ববিদ্যালয়ের জন্য গর্বের।’

বিজেএস পরীক্ষায় রাবির শিক্ষার্থীদের এই ধারাবাহিক সাফল্য বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষার্থীদের প্রস্তুতি ও প্রতিযোগিতামূলক পরীক্ষায় তাদের পারফরম্যান্সের বিষয়টি নতুন করে আলোচনায় এনেছে।





স্বদেশ প্রতিদিন/এস পি


আরও সংবাদ   বিষয়:  রাজশাহী বিশ্ববিদ্যালয়   রাবি   বিজেএস পরীক্ষা   ১৮তম বিজেএস   বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস   আরিফুল করিম সিয়াম   আইন বিভাগ   বিজেএস ফলাফল   জুডিশিয়াল সার্ভিস   মেধাতালিকা   শিক্ষা সংবাদ   ক্যাম্পাস সংবা�  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close