বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু      পরিকল্পিতভাবে কাজ করলে গ্যাস ও বিদ্যুৎ সংকটের সমাধান সম্ভব      যুবসমাজকে মাদকের গ্রাস থেকে রক্ষায় সর্বোচ্চ গুরুত্ব: সাচিং প্রু      সনদের পাশাপাশি বাস্তবমুখী দক্ষতা অর্জন জরুরি: শ্রমমন্ত্রী      ৮ মাসে পেরিয়ে গেলেও ফরেনসিক প্রতিবেদন পাওয়া জায় নেই      বিএনপি ও সহযোগী সংগঠনের বিক্ষোভ মিছিল-সমাবেশ       একাদশের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন      ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৮ জনের      শরণখোলায় আওয়ামী লীগের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ      রৌমারীতে উপজেলা কাব ক্যাম্পুরীর উদ্বোধন      কপোতাক্ষে মিলল ভ্যানচালক ইখলাসের মরদেহ      টাঙ্গাইল সেতুর প্রকৌশলীকে স্ট্যান্ড রিলিজ      
'জাতীয় ক্যান্সার হাসপাতালে জামায়াতের পক্ষ থেকে ১ কোটি টাকা অনুদান দেয়া হবে'
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ১৮ আগস্ট, ২০২৫, ৭:২৫ পিএম আপডেট: ১৮.০৮.২০২৫ ৭:৩৭ PM

জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউট ও হসপিটালের পরীক্ষা-নিরীক্ষা যন্ত্র অচল রাখা এবং প্রশাসনের দুর্নীতির বিরুদ্ধে আজ সোমবার (১৮ আগস্ট) হাসপাতালের ক্যাম্পাসে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
 
সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত ঢাকা-১৭ আসনের সংসদ সদস্য প্রার্থী ও বাংলাদেশ ফার্টিলিটি হসপিটালের চেয়ারম্যান ডা. এস এম খালিদুজ্জামান। অনুষ্ঠানটি পরিচালনা করেন ঢাকা সিটি কর্পোরেশনের ২০ নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী মিজানুর রহমান খান। এছাড়া উপস্থিত ছিলেন ভাষানটেক উন্নয়ন ফোরামের চেয়ারম্যান ডা. আহসান হাবীব, গুলশান পূর্ব নাগরিক উন্নয়ন ফোরামের সদস্য সচিব আব্দুল মোতালেব মইন, সাবেক ক্যান্সার হসপিটালের কর্মকর্তা শাহজাহান সরকার, সমাজসেবক আনোয়ার এলাহি, এবং ঢাকা-১৭ আসনের প্রচার সম্পাদক আব্দুল্লাহ আল মামুন।

প্রধান অতিথির বক্তব্যে ডা. এস এম খালিদুজ্জামান বলেন, “ক্যান্সার হসপিটালে প্রশাসন এখনও ফ্যাসিস্টদের দোষমুক্ত হয়নি। হাসপাতালের ৮টি রেডিওথেরাপি মেশিনের মধ্যে মাত্র ২টি কার্যকর, বাকিগুলো অচল। সচল যন্ত্রগুলো থেকেও সাধারণ রোগীরা সঠিক সেবা পাচ্ছে না। আমার পিতা ক্যান্সারে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন; আমি জানি ক্যান্সার রোগীদের যন্ত্রণা কতটা।”

তিনি আরও জানান, জাতীয় ক্যান্সার হসপিটালের রোগীদের সেবার মান উন্নয়নে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা-১৭ আসনের পক্ষ থেকে ১ কোটি টাকা অনুদান দেয়া হবে। তিনি কর্তৃপক্ষকে আহ্বান জানান সব পরীক্ষা-নিরীক্ষা যন্ত্র দ্রুত সচল করার এবং হাসপাতালের সিরিঞ্জ সরবরাহ এক সপ্তাহ বন্ধ থাকার বিষয়টি সমাধান করার জন্য।

ডা. খালিদুজ্জামান এসময় হসপিটালে চলমান দুর্নীতি ও অনিয়ম বন্ধে সংশ্লিষ্টদের দৃষ্টি আকর্ষণ করেন।

স্বদেশ প্রতিদিন/ আরএফ


আরও সংবাদ   বিষয়:  জাতীয়   ক্যান্সার   গবেষণা  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close