শুক্রবার ● ২৫ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
● ১৮তম বিজেএস পরীক্ষায় সারাদেশে ১৩তম ঢাবির পারভেজ রহমান      ● ধুনটে পৃথক মামলায় ৫ আসামি গ্রেপ্তার      ● কোয়ার্টারে সহজ প্রতিপক্ষ পাচ্ছে বাংলাদেশ, সেমিফাইনালে কারা?      ● আজ স্বপ্ন দেখার দিন      ● আজ মালয়েশিয়ার মুখোমুখি বাংলাদেশ, খেলা শুরু বিকেল ৩টায়      ● প্রাইমারির ভেরিফিকেশনে বাদ পড়াদের হাহাকারে সয়লাব ফেসবুক      ● বড় ধাক্কা সামলেও ভারতের শীর্ষ ধনী অভিনেতা শাহরুখ খান      ● ইরানের ৭ দিনের প্রস্তাব, শর্ত মানলে খুলবে হরমুজ      ● হুথি হামলার মধ্যে সৌদি সেনাদের প্রস্তুত থাকার আহ্বান গ্র্যান্ড মুফতির      ● জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ, ম্যানহাটনে বিএনপির আনন্দ মিছিল      ● ফখরুলের গাড়িবহরে হামলা মামলায় সোহেল হোসেন গ্রেপ্তার      ● ২৫ সেপ্টেম্বর ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত?      
১৮তম বিজেএসে জাবির আইন বিভাগের ১০ শিক্ষার্থীর সাফল্য
স্বদেশ ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৫৩ পিএম

১৮তম বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস (বিজেএস) পরীক্ষায় সহকারী জজ (সিভিল জজ) পদে নিয়োগের জন্য জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) আইন ও বিচার বিভাগের ১০ শিক্ষার্থী সুপারিশপ্রাপ্ত হয়েছেন।

বুধবার (২৩ সেপ্টেম্বর) জুডিশিয়াল সার্ভিস কমিশন সচিবালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক দপ্তর থেকে ১৮তম বিজেএস পরীক্ষার চূড়ান্ত ফল প্রকাশের পর এ তথ্য জানা যায়।

সুপারিশপ্রাপ্ত ১০ শিক্ষার্থীর মধ্যে ২০১৫-১৬ শিক্ষাবর্ষের (৪৫ ব্যাচ) পাঁচজন রয়েছেন। তারা হলেন—পলাশ সরকার, হাসেল শেখ, মাহমুদ আফনান, তুহিন আক্তার তুলি ও লাইবা তাসনিয়া।

এ ছাড়া ২০১৬-১৭ শিক্ষাবর্ষের (৪৬ ব্যাচ) মাহবুব সাঈদী, ২০১৭-১৮ শিক্ষাবর্ষের (৪৭ ব্যাচ) আশরাফুন্নাহার রুপালী, ২০১৮-১৯ শিক্ষাবর্ষের (৪৮ ব্যাচ) তারিকুল ইসলাম ও সাবিকুন নাহার এবং ২০১৯-২০ শিক্ষাবর্ষের (৪৯ ব্যাচ) আফিয়া জামান সহকারী জজ পদে নিয়োগের জন্য সুপারিশপ্রাপ্ত হয়েছেন।

এ সাফল্যে সন্তোষ প্রকাশ করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আইন ও বিচার বিভাগের সভাপতি অধ্যাপক ড. মো. রবিউল ইসলাম। তিনি বলেন, আইন বিভাগের অবস্থান ও অর্জন প্রশংসনীয়। শিক্ষার্থীরা ধারাবাহিকভাবে সাফল্য অর্জন করায় তারা আনন্দিত। শিক্ষার্থী সংখ্যা তুলনামূলক কম হলেও সহকারী জজ পরীক্ষায় বিভাগের শিক্ষার্থীদের সফলতা অব্যাহত রয়েছে।

অধ্যাপক রবিউল ইসলাম জানান, এ পর্যন্ত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আইন ও বিচার বিভাগ থেকে অর্ধশত শিক্ষার্থী বিচারক হিসেবে নিয়োগ পেয়েছেন।

তবে বিভাগের অবকাঠামোগত সীমাবদ্ধতা নিয়েও হতাশা প্রকাশ করেন তিনি। তাঁর ভাষ্য, সম্ভাবনা থাকা সত্ত্বেও আইন বিভাগ এখনো প্রয়োজনীয় সুযোগ-সুবিধা পায়নি। বিভাগের নিজস্ব অফিস, শিক্ষার্থীদের জন্য মুট কোর্ট ও সেমিনার লাইব্রেরি নেই। পুরো বিভাগে বর্তমানে মাত্র তিনজন শিক্ষক রয়েছেন বলেও জানান তিনি।

বর্তমানে কাজের সূত্রে হংকংয়ে অবস্থান করছেন জানিয়ে অধ্যাপক রবিউল ইসলাম বলেন, আগামী মাসের শুরুতে দেশে ফেরার আশা করছেন তিনি।

শিক্ষার্থীদের সাফল্যের প্রসঙ্গে তিনি আরও বলেন, সীমাবদ্ধতা ও অপ্রতুল সম্পদের মধ্যেও শিক্ষার্থীরা যেভাবে সাফল্য অর্জন করছেন, তা অত্যন্ত গর্বের বিষয়। তবে প্রয়োজনীয় সুযোগ-সুবিধার অভাবে শিক্ষার্থীদের জন্য আরও কিছু করতে না পারায় শিক্ষক হিসেবে তাঁর মধ্যে আক্ষেপ রয়েছে।

তিনি বলেন, বিভাগীয় পর্যায়ে অনেক বিষয়ে উদ্যোগ নেওয়ার সুযোগ সীমিত। বিশ্ববিদ্যালয়ের সুযোগ-সুবিধা ও বিভিন্ন সিদ্ধান্ত কেন্দ্রীয় প্রশাসনের ওপর নির্ভরশীল। অন্যান্য ফ্যাকাল্টির জন্য একাধিক ভবন বরাদ্দ থাকলেও আইন বিভাগের জন্য প্রয়োজনীয় অবকাঠামো এখনো নিশ্চিত হয়নি বলে তিনি উল্লেখ করেন।





স্বদেশ প্রতিদিন/এস পি


আরও সংবাদ   বিষয়:  জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়   জাবি   ১৮তম বিজেএস   বিজেএস পরীক্ষা   বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস   সহকারী জজ  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close