বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
সোনারগাঁ জি. আর ইনস্টিটিউশনে শিক্ষণ কার্যক্রম অনুষ্ঠিত
নারায়ণগঞ্জ (উত্তর) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১৮ আগস্ট, ২০২৫, ৭:৪৩ পিএম

সোনারগাঁ উপজেলার প্রাচীনতম বিদ্যাপিঠ সোনারগাঁ জি. আর ইনস্টিটিউশন মডেল স্কুল এন্ড কলেজের শিক্ষকদের পেশাগত মান উন্নয়নে প্রতিফলনমূলক শিক্ষণ কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।

সোমবার ( ১৮ আগস্ট) প্রতিষ্ঠানটির গঙ্গাবাসী অডিটোরিয়ামে দিনব্যাপী এই কার্যক্রম আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট (আইইআর) এর অধ্যাপক ড. মো. খাইরুল ইসলাম। তিনি শ্রেণিকক্ষে পাঠদানের বিভিন্ন কৌশল ও পদ্ধতি নিয়ে আলোচনা করেন এবং বিভিন্ন দেশের শিক্ষা পদ্ধতির সঙ্গে বাংলাদেশের শিক্ষা পদ্ধতির তুলনা তুলে ধরেন।

ড. খাইরুল ইসলাম শিক্ষকদের সঙ্গে মতবিনিময় করেন কিভাবে পাঠদানকে আরও যুগোপযোগী করা যায় এবং শিক্ষার্থীরা আনন্দের সাথে পাঠদানে আগ্রহী হতে পারে। এছাড়া কার্যকর পাঠদানের জন্য গুরুত্বপূর্ণ কর্মকৌশল শেয়ার করেন।

এই সময় ভারপ্রাপ্ত অধ্যক্ষ ফরিদা ইয়াছমিন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির এডহক কমিটির সভাপতি মো. তুহিন মাহমুদ। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন এডহক কমিটির শিক্ষক প্রতিনিধি এখলাছুর রহমান, কলেজ শাখার শিফট ইনচার্জ সহকারী অধ্যাপক মো. নূরুল হক, স্কুল শাখার শিফট ইনচার্জ অলক কুমার সাহা, কলেজ শাখার সহকারী অধ্যাপক শফিকুল ইসলাম এবং স্কুল ও কলেজ শাখার সকল শিক্ষকবৃন্দ।

স্বদেশ প্রতিদিন/ আরএফ


আরও সংবাদ   বিষয়:  সোনারগাঁ  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close