বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
২০২৮ থেকে বদলে যাবে শিক্ষার কারিকুলাম      কেটি পেরি গাইবেন দুবাইয়ে বর্ষবরণ অনুষ্ঠানে      টি-টোয়েন্টি র‌্যাংকিংয়ে সেরা পাঁচ ব্যাটসম্যান      সংকট কাটলে জ্বালানি তেলের দাম পুনরায় সমন্বয় করবে সরকার      কোমল রানীকে সঙ্গে নিয়ে লালবাগচা রাজার মণ্ডপে গোবিন্দ      পদোন্নতির জন্য জ্যেষ্ঠতা তালিকা করবে নার্সিং অধিদপ্তর      বিচ্ছেদে বেশি কষ্ট পান নারী না পুরুষ?      সন্ত্রাস-নাশকতার বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি রিজভীর      মটোরোলার নতুন ফ্ল্যাগশিপ সিগনেচার ২৭ উন্মোচন      ‘সুপার ইন্টেলিজেন্স’ এআই নিয়ে কেন বাড়ছে উদ্বেগ      হাসিনা-কাদেরসহ ১১ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানি আজ      ব্যালন ডি’অরের দৌড়ে পিছিয়ে পড়ছেন এমবাপ্পে-ইয়ামাল?      
২০২৮ থেকে বদলে যাবে শিক্ষার কারিকুলাম
স্বদেশ ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ৩:৫৫ পিএম

মাধ্যমিক শিক্ষাব্যবস্থা ঢেলে সাজিয়ে ২০২৮ সাল থেকে নতুন কারিকুলাম চালু করা হবে বলে জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। একই সঙ্গে বিশ্ববিদ্যালয়গুলোর মান ও অ্যাক্রেডিটেশন ব্যবস্থাকে আরও শক্তিশালী করার উদ্যোগের কথাও জানান তিনি।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) রাজধানীর ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিতে তৃতীয় ঢাকা-চায়না ডে-২০২৬ উদযাপন অনুষ্ঠানে এসব কথা বলেন শিক্ষামন্ত্রী।

তিনি বলেন, ‘মাধ্যমিক শিক্ষায় আমরা পুরো শিক্ষাব্যবস্থা ঢেলে সাজাচ্ছি, কারিকুলাম পরিবর্তন করছি। ২০২৮ সাল থেকে নতুন কারিকুলাম চালু হবে।’

এর আগে গত জুলাইয়েও শিক্ষামন্ত্রী জানিয়েছিলেন, প্রাথমিক ও মাধ্যমিক স্তরে ২০২৮ সাল থেকে নতুন কারিকুলাম চালুর পরিকল্পনা নেওয়া হয়েছে। এ লক্ষ্যে কারিকুলাম প্রণয়ন কমিটি গঠন করা হয়েছে বলেও তিনি জানিয়েছিলেন।

শিক্ষামন্ত্রী বলেন, দেশে বর্তমানে ১১৬টি বেসরকারি বিশ্ববিদ্যালয় রয়েছে। বিশ্ববিদ্যালয়গুলোর অগ্রগতি পর্যালোচনায় বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) আরও কঠোর হচ্ছে। বিশ্ববিদ্যালয়গুলোর অ্যাক্রেডিটেশনের জন্য শক্তিশালী ‘বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিল’ গঠন করা হয়েছে বলেও জানান তিনি।

তিনি আরও বলেন, সম্প্রতি মালয়েশিয়ান কোয়ালিফিকেশন এজেন্সির সঙ্গে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে বাংলাদেশ। শিক্ষা খাতের উন্নয়নে বিভিন্ন দেশের সঙ্গে সহযোগিতা বাড়ানোর উদ্যোগ নেওয়া হচ্ছে। অস্ট্রেলিয়ার মোনাশ বিশ্ববিদ্যালয় বাংলাদেশে একটি শাখা ক্যাম্পাস স্থাপনের আগ্রহ প্রকাশ করেছে বলেও জানান তিনি। সরকারের পক্ষ থেকে এ উদ্যোগ বাস্তবায়নে কাজ করা হবে বলে উল্লেখ করেন শিক্ষামন্ত্রী।

সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের জন্য আরও উন্নত পরিবেশ তৈরির কথা জানিয়ে এহছানুল হক মিলন বলেন, শিক্ষাই জাতির সাফল্যের চাবিকাঠি। শিক্ষার উন্নয়নের মাধ্যমে দেশের সামগ্রিক অগ্রগতি নিশ্চিত করতে কাজ করা হবে।

শিক্ষা খাতে বাজেট বরাদ্দ নিয়েও কথা বলেন শিক্ষামন্ত্রী। তিনি জানান, আগে শিক্ষা খাতে বরাদ্দ জিডিপির ১ দশমিক ৩৯ শতাংশ ছিল। বর্তমানে বরাদ্দ বেড়েছে এবং ভবিষ্যতে তা ৫ শতাংশ পর্যন্ত বাড়ানোর প্রতিশ্রুতি রয়েছে বলে তিনি উল্লেখ করেন।

তরুণদের পথভ্রষ্ট হওয়ার প্রসঙ্গ তুলে তিনি বলেন, সমাজ পরিবর্তনে শিক্ষার ভূমিকা গুরুত্বপূর্ণ। প্রাথমিক থেকে উচ্চশিক্ষা পর্যন্ত শিক্ষা খাতের মাধ্যমেই ইতিবাচক সামাজিক পরিবর্তন আনা সম্ভব বলে মন্তব্য করেন তিনি।




স্বদেশ প্রতিদিন/এস পি



আরও সংবাদ   বিষয়:  নতুন কারিকুলাম   নতুন শিক্ষাক্রম   ২০২৮ সালের কারিকুলাম   শিক্ষামন্ত্রী   এহছানুল হক মিলন   শিক্ষা মন্ত্রণালয়  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close