বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
ব্যক্তিপূজার সাংবাদিকতা রাজনীতিবিদদের ফ্যাসিস্ট হতে উৎসাহী করে : আনোয়ার চৌধুরী
বিশেষ প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১৮ আগস্ট, ২০২৫, ৫:৪৮ পিএম
তিনি বলেছেন, দেশ, জাতি, মানুষ, সমাজ সবই ক্ষতিগ্রস্ত হয়েছে অতীতে এবং সামনের দিনেও ক্ষতিগ্রস্ত হবে।

তিনি বলেছেন, দেশ, জাতি, মানুষ, সমাজ সবই ক্ষতিগ্রস্ত হয়েছে অতীতে এবং সামনের দিনেও ক্ষতিগ্রস্ত হবে।

ব্যক্তিপূজার সাংবাদিকতা রাজনীতিবিদদের ফ্যাসিস্ট হতে উৎসাহী করে বলে মন্তব্য করেছেন সিনিয়র সাংবাদিক ও রাজনৈতিক বিশ্লেষক আনোয়ার চৌধুরী। তিনি বলেছেন, “নানা মোহে ভুলে গেলে চলবে না দলদাস সাংবাদিকতার পরিণতি হতে পারে অনেক ভয়াবহ। এতে দেশ, জাতি, মানুষ, সমাজ সবই ক্ষতিগ্রস্ত হয়েছে অতীতে এবং সামনের দিনেও ক্ষতিগ্রস্ত হবে।”

আজ সোমবার (১৮ আগস্ট) নিজের ব্যক্তিগত ভেরিফাইড ফেইসবুক প্রোফাইলে দেয়া এক স্ট্যাটাসে তিনি এসব মন্তব্য করেন। মূলত এনসিপির সদস্যসচিব আখতার হোসেনকে নিয়ে বাসসের একটি প্রতিবেদন এবং ওই প্রতিবেদনটি শিরোনাম পরিবর্তন করে যুগান্তরে প্রকাশ হওয়ার পর তা নিয়ে সমালোচনামূলক পোস্ট দেন আনোয়ার চৌধুরী।

স্ট্যাটাসে সিনিয়র এই সাংবাদিক উল্লেখ করেন, “যেভাবে দেশ মাটি ও মানুষের নেতা হয়ে উঠেন আখতার হোসেন” শিরোনামে যুগান্তরের অনলাইনে প্রায় সাড়ে তিন হাজার শব্দের ওই প্রতিবেদনটি ছিল সাক্ষাৎকারভিত্তিক। প্রতিবেদনটি প্রকাশিত হয়েছে ১১ আগস্ট। বাসস প্রতিবেদনটি প্রকাশ করেছে ৮ আগস্ট। বাসসের শিরোনাম ছিল- ‘‘ফ্যাসিবাদবিরোধী আন্দোলন পুরো বাংলাদেশকে এক সুতোয় বেঁধেছিল : আখতার হোসেন।’’

আনোয়ার চৌধুরী তার স্ট্যাটাসে প্রশ্ন তুলে বলেন, ‘‘একজন আখতার হোসেনকে নিয়ে যুগান্তরের এই শিরোনাম কতটা যুক্তিযুক্ত ও মানানসই ছিল পাঠকের কাছে? একটি নতুন রাজনৈতিক দলের সদস্যসচিব যদি বাসস কিংবা যুগান্তর থেকে সাড়ে তিন হাজার শব্দের কাভারেজ প্রাপ্য হয়, তাহলে মুক্তিযুদ্ধ থেকে শুরু করে নানা সময়ের আন্দোলন-সংগ্রামে যেসব রাজনৈতিক নেতা জীবনবাজি রেখে আন্দোলন করেছেন, তাদের কাভারেজ কী হতে পারে।’’

আনোয়ার চৌধুরী বলেন, ‘‘সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা হচ্ছে আখতার হোসেন এখন একটি রাজনৈতিক দলের নেতা। তাকে শিরোনামের মাধ্যমে ‘দেশ মাটি ও মানুষের নেতা’ বানিয়ে দেয়া সম্ভব নয়। কারণ অন্যসব প্রধান রাজনৈতিক দলের নেতাকর্মীরা জুলাই আন্দোলনে আখতার হোসেনদের অবদান স্বীকার করলেও ‘দেশ মাটি ও মানুষের নেতা’ হিসেবে স্বীকৃতি দেয়নি।’

সাংবাদিকতা অনেক বছর ধরেই প্রশ্নবিদ্ধ হয়ে আছে দাবি করে আনোয়ার চৌধুরী স্ট্যাটাসে উল্লেখ করেন, ‘‘ব্যবসায়ীদের কেউ-কেউ রাষ্ট্রীয় ও সামাজিক সুবিধা ভোগ করতে এবং নিজেদের ব্যবসায়ীক-ব্যক্তিগত অপকর্ম আড়াল করতে দেশে বড়-বড় মিডিয়া হাউস তৈরি করেছেন। এরপর থেকেই দেশে পেশাদার সাংবাদিকতার বড়ই দুর্দিন চলছে। আমাদের অগ্রজ সাংবাদিকদের অনেকেই দলদাস ও অনুগত সাংবাদিকতার চর্চা করতে গিয়ে গত ১৬ বছর সাংবাদিকতার বারোটা বাজিয়ে দিয়েছেন। চব্বিশের গণ-অভ্যুত্থানের পর পেশাদার সংবাদকর্মীরা পরিবর্তনের স্বপ্ন দেখেছিল। কিন্তু সেই স্বপ্ন অধরাই থেকে গেছে অনেক অগ্রজদের কারণে। এখনও দৃশ্যমান রয়েছে দলদাস-অনুগত এবং ব্যক্তিপূজার সাংবাদিকতা।”

স্ট্যাটাসের শেষাংশে আনোয়ার চৌধুরী উল্লেখ করেন, “পরিস্থিতি এভাবে চলতে থাকলে পেশাদার সাংবাদিকতার কফিনে শেষ পেরেক ঠুকতে আর বেশিদিন লাগবে না। দেশ ও জাতির কল্যাণের স্বার্থে দ্রুত দলদাস সাংবাদিকতা পরিহার করে পেশাদার সাংবাদিকতায় ফিরতে হবে সংবাদকর্মীদের। নানামোহে ভুলে গেলে চলবে না দলদাস সাংবাদিকতার পরিণতি হতে পারে অনেক ভয়াবহ। ব্যক্তিপূজার সাংবাদিকতা রাজনীতিবিদদের ফ্যাসিস্ট হতে উৎসাহী করে। ইতিহাস ও নতুন প্রজন্ম দলদাস সাংবাদিকতাকে ক্ষমা করবে না। শুধু সময়ের অপেক্ষা।”


স্বদেশ প্রতিদিন/আইএমএস/ওফ



আরও সংবাদ   বিষয়:  ব্যক্তিপূজা   সাংবাদিকতা   রাজনীতিবিদ   আনোয়ার চৌধুরী  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close