বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
আজ জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী       নভেম্বর-ডিসেম্বরে ভোট নয়, জানুয়ারিতে স্থানীয় নির্বাচন: ইসি      বিশ্ববাজারে আরও বাড়ল তেলের দাম      ‘বাকেরের ফাঁসি’ ঠেকাতে রাস্তায় নেমেছিল মানুষ      মানুষ ও প্রাণীর নীরব বন্ধনের গল্প ‘হার্ট অব দ্য বিস্ট’-এ      শুধু শিক্ষিত হলেই হবে না, দায়িত্বশীল হতে হবে: ডেপুটি স্পিকার      অস্থিরতার মধ্যেই পাকিস্তান-শাসিত কাশ্মীরে রাষ্ট্রপতি নির্বাচন      জাতিসংঘের উন্নয়ন সহায়তার প্রশংসা স্বপনের      ১৩তম থেকে ১৮তম বিজেএস, পাঁচবারই প্রথম রাবির শিক্ষার্থী      ২০২৮ থেকে বদলে যাবে শিক্ষার কারিকুলাম      কেটি পেরি গাইবেন দুবাইয়ে বর্ষবরণ অনুষ্ঠানে      টি-টোয়েন্টি র‌্যাংকিংয়ে সেরা পাঁচ ব্যাটসম্যান      
‘প্যানিকের কিছু নেই, আল্লাহ ভরসা’
নাজমুল হক
প্রকাশ: শনিবার, ২২ নভেম্বর, ২০২৫, ১১:৩০ AM আপডেট: ২২.১১.২০২৫ ১১:৪৯ এএম
নাজমুল হক

নাজমুল হক

পুরান ঢাকার বড় কাটরার যা ৪০০ বছর পুরানো, তাছাড়া আহসান মঞ্জিল, লালবাগ কেল্লা, নিমতলী ভবনসহ হাজার হাজার শতবর্ষী দুর্বল বিল্ডিং এখনো টিকে আছে। সেখানে আমার কমনসেন্স বলে, দেড়-দুশো বছরের মধ্যে বড় কোনো ভূমিকম্প হলে এগুলো থাকত না। গতকালের ভূমিকম্পে শতাধিক লোকের প্যানিক অ্যাটাক হয়েছে। এখনো অনেক লোক প্যানিকে আছে, কখন আবার আরেকটি বড় ভূমিকম্প শুরু হবে, এতো প্যানিকের কিছু নেই, আল্লাহ ভরসা।

জীবনে অনেক ভূমিকম্প দেখেছি, তবে মৃত্যু (১১ জন) দেখলাম এ প্রথম। গতকাল ভূমিকম্পের সময় সবচেয়ে ক্ষতিগ্রস্ত এলাকা পুরান ঢাকায় ছিলাম। এর মাত্রা ছিল মাত্র ৫.৫। অতীতে এরচেয়ে বেশি মাত্রার ভূমিকম্পের সাক্ষী আমি নিজে। কিন্তু এত তীব্র ঝাঁকুনি জীবনে প্রথম।

ভূমিকম্প বিশেষজ্ঞ হুমায়ুন আখতার বলেন, ভূমিকম্পে যে ঝাঁকুনি হলো, তা এযাবৎকালের মধ্যে সর্বোচ্চ। কারণ ভূমিকম্পের কেন্দ্রের গভীরতা ছিল মাত্র ১০ কিলোমিটার। গভীরতা যত কম, ঝাঁকুনি তত বেশি। ভূমিকম্প মূলত পৃথিবীর ভূত্বক (চলাচলের স্থান) বা উপরের স্তরে ঘটে এবং পৃষ্ঠ থেকে ৮০০ কিলোমিটার গভীর পর্যন্ত এর উৎস হতে পারে। এ মাত্রার ভূমিকম্প যদি ৮০০ কিলোমিটার গভীরে হতো, তবে তার প্রভাব ভূপৃষ্ঠে খুব সামান্যই টের পাওয়া যেত। কিন্তু ১০ কিমি গভীরে ভূকম্প ঘটায় ঝাঁকুনি অনেক বেশি তীব্র হয়।

তাছাড়া, ভূমিকম্পের কেন্দ্রস্থল ঢাকার খুব কাছাকাছি ছিল, মাত্র ১৩ কিমি দূরে। কেন্দ্রস্থল খুব কাছাকাছি হওয়ায় এর তীব্রতা বেশি হয়েছে। আরেকটা বিষয়, ভূমিকম্পের সময় আপনি যত উঁচু বিল্ডিংয়ের যতটা উঁচুতে থাকবেন, ততোই তীব্র কম্পন অনুভব করবেন। উচ্চতা যত বেশি, ভূমিকম্পের তীব্রতা ততো বেশি।

সর্বশেষ ১৫৪৮, ১৬৪২, ১৭৬২, ১৮৯৮, ১৯১৮ এর বড় ভূমিকম্পগুলো আমাদের সকলকে বিবেচনায় রাখতে হবে।

লেখক: গণমাধ্যম কর্মী

(লেখকের ফেসবুক থেকে সংগ্রহীত)


স্বদেশ প্রতিদিন/এমএএম



আরও সংবাদ   বিষয়:  ভূমিকম্প   






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close