বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
একাদশের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন      ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৮ জনের      শরণখোলায় আওয়ামী লীগের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ      রৌমারীতে উপজেলা কাব ক্যাম্পুরীর উদ্বোধন      কপোতাক্ষে মিলল ভ্যানচালক ইখলাসের মরদেহ      টাঙ্গাইল সেতুর প্রকৌশলীকে স্ট্যান্ড রিলিজ      মিছিলের চেষ্টা, ছাত্রলীগের ২০ নেতাকর্মী আটক      এনসিপি নেতাদের গণধোলাই দিতে হবে: এমদাদ চৌধুরী      ৬৮ লাখ টাকার চোরাই পণ্য জব্দ করেছে বিজিবি      ৪২ বোতল বিদেশি মদসহ আটক ৩      বিগত সরকারের সময়ে কুইক রেন্টালের নামে লুটপাট হয়েছে : ড. এম এ কাইয়ুম      আজ জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী       
পুতিনের ‘মলত্যাগের স্যুটকেস’ রাশিয়ায় ফিরিয়েছে তার দেহরক্ষীরা
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: সোমবার, ১৮ আগস্ট, ২০২৫, ৬:০৪ পিএম

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের দেহরক্ষীরা আবারও সংবাদমাধ্যমের শিরোনামে এসেছেন। এবার আলাস্কায় অনুষ্ঠিত একটি শীর্ষ সম্মেলনে প্রেসিডেন্টের ‘মলত্যাগের স্যুটকেস’ বহনের বিষয়টি খবরের শিরোনাম হয়েছে।

জানা গেছে, পুতিনের দেহরক্ষীরা তার মল সংগ্রহ করে এবং বিদেশ সফরের সময় তা রাশিয়ায় ফিরিয়ে নিয়ে যান। এর পেছনে মূল উদ্দেশ্য হলো প্রেসিডেন্টের স্বাস্থ্য সংক্রান্ত তথ্য গোপন রাখা।

২০২২ সালে ফরাসি ম্যাগাজিন প্যারিস ম্যাচ-এ প্রকাশিত প্রতিবেদনে এই বিষয়টি উল্লেখ করা হয়েছিল। মার্কিন সংবাদমাধ্যমও জানিয়েছে, বিদেশ সফরের সময় পুতিনকে ঘিরে থাকা দেহরক্ষীরা তার মানব বর্জ্য সংগ্রহ করে বিশেষ ব্যাগে সংরক্ষণ করেন এবং নির্দিষ্ট ব্রিফকেসে বহন করেন। আলাস্কা বৈঠকের সময়ও এই ব্যবস্থা কার্যকর ছিল।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, পুতিন ১৯৯৯ সালে ক্ষমতায় আসার পর থেকে এই অভ্যাস চালু রেখেছেন। মার্কিন প্রতিরক্ষা গোয়েন্দা সংস্থা (ডিআইএ) এর সাবেক কর্মকর্তা রেবেকা কফলার বলেছেন, “পুতিন উদ্বিগ্ন যে বিদেশি গোয়েন্দারা তার স্বাস্থ্য পরীক্ষা করতে তার জৈবিক বর্জ্য ব্যবহার করতে পারে।”

পূর্বে ফ্রান্স (২০১৭) এবং ভিয়েনা সফরের সময়ও পুতিন এই ধরনের নিরাপত্তা ব্যবস্থা ব্যবহার করেছেন।

সূত্র: ফার্স্টপোস্ট

স্বদেশ প্রতিদিন/ আরএফ


আরও সংবাদ   বিষয়:   ভ্লাদিমির পুতিন  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close