শুক্রবার ● ২৫ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
● দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       ● নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       ● আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      ● সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      ● সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       ● আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      ● লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      ● কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      ● প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ● ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      ● অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ● ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
নাগেশ্বরীতে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন
নাগেশ্বরী (কুড়িগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১৮ আগস্ট, ২০২৫, ৫:৫৮ পিএম

দেশের মৎস্যসম্পদ সংরক্ষণ, উন্নয়ন ও টেকসই ব্যবহারে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে কুড়িগ্রামের নাগেশ্বরীতে নানা আয়োজনের মধ্যে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৫ উদ্বোধন করা হয়েছে। এই বছর মৎস্য সপ্তাহের প্রতিপাদ্য ছিল “অভয়াশ্রম গড়ে তুলি, দেশি মাছে দেশ ভরি”। অনুষ্ঠান সপ্তাহব্যাপী ১৮ থেকে ২৪ আগস্ট পর্যন্ত চলবে।

সোমবার (১৮ আগস্ট) বেলা সাড়ে ১১টায় একটি বর্ণাঢ্য র‌্যালি উপজেলার প্রধান প্রধান সড়ক পদক্ষিণ শেষে উপজেলা পরিষদের নিজস্ব পুকুরে মাছের পোনা অবমুক্ত করা হয়। এরপর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আলোচনা সভা ও সেরা মৎস্য চাষীদের পুরস্কার বিতরণ করা হয়। 

সভায় সভাপতিত্ব করেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা শাহাদাৎ হোসেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার সিব্বির আহমেদ। বিশেষ অতিথি ছিলেন প্রাণী সম্পদ অফিসার শহিদুল ইসলাম, কৃষি অফিসার শাহরিয়ার হোসেন, বিআরডিবি অফিসার গোলাম মোস্তফা, সমাজসেবা অফিসার জামাল হোসেন, মাধ্যমিক শিক্ষা অফিসার কামরুল ইসলাম, যুব উন্নয়ন কর্মকর্তা ময়দান আলী, সমবায় কর্মকর্তা নূর কুতুবুল আলম, উপজেলা বিএনপির আহবায়ক গোলাম রসুল রাজা, ভিতরবন্দ ইউপি চেয়ারম্যান শফিউল আলম শফি এবং উপজেলার বিভিন্ন এলাকার মৎস্যজীবীরা।

স্বদেশ প্রতিদিন/ আরএফ


আরও সংবাদ   বিষয়:  জাতীয় মৎস্য সপ্তাহ  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close