বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
আজ জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী       নভেম্বর-ডিসেম্বরে ভোট নয়, জানুয়ারিতে স্থানীয় নির্বাচন: ইসি      বিশ্ববাজারে আরও বাড়ল তেলের দাম      ‘বাকেরের ফাঁসি’ ঠেকাতে রাস্তায় নেমেছিল মানুষ      মানুষ ও প্রাণীর নীরব বন্ধনের গল্প ‘হার্ট অব দ্য বিস্ট’-এ      শুধু শিক্ষিত হলেই হবে না, দায়িত্বশীল হতে হবে: ডেপুটি স্পিকার      অস্থিরতার মধ্যেই পাকিস্তান-শাসিত কাশ্মীরে রাষ্ট্রপতি নির্বাচন      জাতিসংঘের উন্নয়ন সহায়তার প্রশংসা স্বপনের      ১৩তম থেকে ১৮তম বিজেএস, পাঁচবারই প্রথম রাবির শিক্ষার্থী      ২০২৮ থেকে বদলে যাবে শিক্ষার কারিকুলাম      কেটি পেরি গাইবেন দুবাইয়ে বর্ষবরণ অনুষ্ঠানে      টি-টোয়েন্টি র‌্যাংকিংয়ে সেরা পাঁচ ব্যাটসম্যান      
আপনার স্মার্টফোনে আড়িপাতা হচ্ছে না তো?
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ১৮ আগস্ট, ২০২৫, ৫:৩৩ পিএম

আজকাল অনেকেই অজান্তে সাইবার অপরাধীদের ফাঁদে পড়ে যান। স্মার্টফোনে আড়িপাতার মাধ্যমে এসব অপরাধী ব্যবহারকারীর দৈনন্দিন কার্যক্রম পর্যবেক্ষণ করে এবং গুরুত্বপূর্ণ ব্যক্তিগত তথ্য চুরি করে নেয়। 

এর ফলে শুধু আর্থিক ক্ষতিই নয়, বরং নানা ধরনের হয়রানি ও ব্ল্যাকমেলের শিকারও হতে হয়। তবে কিছু লক্ষণ দেখে সহজেই অনুমান করা যায়, আপনার ফোনে আড়িপাতা চলছে কি না।

আড়িপাতার লক্ষণগুলো

১. অস্বাভাবিক এসএমএস পাঠানো
আপনার অজান্তেই যদি ফোন থেকে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানে স্বয়ংক্রিয়ভাবে এসএমএস চলে যায়, তবে ফোনে স্পাইওয়্যার বা আড়িপাতা অ্যাপ থাকার সম্ভাবনা প্রবল।

২. ডাটা খরচ অস্বাভাবিকভাবে বেড়ে যাওয়া
আড়িপাতা অ্যাপ সবসময় ব্যাকগ্রাউন্ডে সক্রিয় থাকে এবং সংগ্রহ করা তথ্য নির্দিষ্ট সার্ভারে পাঠায়। এর ফলে কোনো অ্যাপ ব্যবহার না করলেও ইন্টারনেট ডাটার ব্যবহার হঠাৎ বেড়ে যায়।

৩. ব্যাটারির চার্জ দ্রুত শেষ হওয়া ও ফোন গরম হওয়া
কারণ স্পাইওয়্যার সবসময় কাজ করে। এতে ফোনের চার্জ দ্রুত শেষ হয়ে যায় এবং সামান্য ব্যবহারে ফোন গরম হয়ে ওঠে।

৪. অপরিচিত অ্যাপের উপস্থিতি
সেটিংস মেন্যুতে গিয়ে ইনস্টল করা অ্যাপের তালিকা দেখুন। তালিকায় অচেনা বা সন্দেহজনক অ্যাপ পাওয়া গেলে এটি আড়িপাতা অ্যাপ হওয়ার সম্ভাবনা থাকে।

৫. স্বয়ংক্রিয়ভাবে ফাইল ডাউনলোড হওয়া
ফোন ব্যবহার করার সময় কোনো কারণ ছাড়াই যদি হঠাৎ ফাইল ডাউনলোড হয় বা কোনো ফিচার চালু/বন্ধ হয়ে যায়, তবে বুঝতে হবে ফোনে স্পাইওয়্যার সক্রিয়।


করণীয়
প্রথমেই ফোনে একটি বিশ্বস্ত অ্যান্টি-স্পাইওয়্যার অ্যাপ ইনস্টল করে স্ক্যান করুন।

সব ধরনের অপরিচিত বা সন্দেহজনক অ্যাপ মুছে ফেলুন।

তবুও সমস্যার সমাধান না হলে ফোনকে ফ্যাক্টরি রিসেট করুন।

ভবিষ্যতের জন্য কেবলমাত্র অফিসিয়াল অ্যাপ স্টোর থেকে অ্যাপ ডাউনলোড করুন এবং ফোনের সফটওয়্যার নিয়মিত আপডেট রাখুন।

স্বদেশ প্রতিদিন/ আরএফ


আরও সংবাদ   বিষয়:  সাইবার  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close